আজকের দিনেভারতরাজনীতি

Delhi Visit : ‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে’, মমতার দিল্লি সফরকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে বিস্ফোরক (Delhi Visit)মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইন্ডিয়া জোটের বৈঠককে নিশানা করে বললেন, “ইন্ডির পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।” বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি (Delhi Visit)গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিএমকে ও আপ জোটের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে, (Delhi Visit)বৈঠকে থাকছেন না অখিলেশ যাদবও। এই প্রেক্ষাপটেই মমতার সফরকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে নিজের ছেড়ে আসা কেন্দ্রে বৈঠক শেষে(Delhi Visit) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ইন্ডিয়া নয়, ওটা ইন্ডি জোট। ওর পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।’’ এরপর আরও তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে(Delhi Visit) যাচ্ছেন দিল্লিতে? দিমাগি নকশালদের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছেন।’’

 

মমতা বাংলায় ক্ষমতা হারিয়ে একদিকে (Delhi Visit)মৌলবাদী জামাত এবং অন্যদিকে দিমাগি নকশালদের সঙ্গে নিয়ে চলছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। এ প্রসঙ্গেই দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আইবিকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,(Delhi Visit) ‘‘ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী শক্তির আবার মিটিং যেন না হয়।’’ বিরোধী জোটের ভাঙন এবং মমতার দিল্লি সফর নিয়ে শুভেন্দুর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে(Delhi Visit) জল্পনা শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *