আজকের দিনেসুস্থ থাকুন

বাতের যন্ত্রণায় কাবু? চেয়ারে বসেই করুন এই ম্যাজিক আসন!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হাড়ের সংযোগস্থল অর্থাৎ অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাতের সমস্যা দেখা দেয়। দু’টি হাড়ের মাঝে থাকা কার্টিলেজ যত ক্ষয়ে যেতে থাকে, যন্ত্রণার তীব্রতা তত বাড়ে এবং একটা সময়ে চলাফেরা করাও অসম্ভব হয়ে পড়ে। চিকিৎসাশাস্ত্রে বহু রকমের বাতের উল্লেখ থাকলেও সবচেয়ে পরিচিত হলো অস্টিয়োআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, যা সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে।

শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, দেহের ওজন বেড়ে যাওয়া এবং অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার কারণে এই রোগ চেপে ধরে। তবে বাতের ব্যথা সারাতে কেবল ওষুধ খেলেই চলবে না, অভ্যাস করতে হবে যোগাসন। বাতের ব্যথা যাদের হাঁটাচলার ক্ষমতা লোপ পেয়েছে, তারা চেয়ারে বসেই করতে পারেন অত্যন্ত উপযোগী ‘উৎকট কোণাসন’

কীভাবে করবেন?

  • ধাপ ১: পিঠ সোজা রেখে চেয়ারে বসুন। দুই পায়ের পাতা যেন মাটিতে ঠেকে থাকে।

  • ধাপ ২: চোখ বন্ধ করে দুই হাত কোলের উপর রাখুন। গভীর ভাবে শ্বাস নিন ও ছাড়ুন।

  • ধাপ ৩: দুই পা চেয়ারের দু’পাশে ছড়িয়ে দিন, নিতম্বের অবস্থান থাকবে চেয়ারের ঠিক মাঝখানে।

  • ধাপ ৪: এ বার দুই হাত নমস্কারের ভঙ্গিতে জড়ো করে বুকের কাছে আনুন। পিঠ সোজা ও টানটান রাখুন।

  • ধাপ ৫: চোখ বন্ধ করে ধীরে ধীরে ৫ থেকে ৭ বার শ্বাস-প্রশ্বাস নিন। এইভাবে পুরো প্রক্রিয়াটি ৩ রাউন্ড অভ্যাস করতে হবে।

এর উপকারিতা:

  • বাতের ব্যথা ও গাঁটে গাঁটে যন্ত্রণা দ্রুত কমবে।

  • সায়াটিকার ব্যথা নির্মূল করতে এটি দারুণ কার্যকরী।

  • পা, ঊরু বা কোমরে ব্যথা থাকলেও এই আসনটি অনায়াসে করা যায়।

  • নিয়মিত অভ্যাসে সারা শরীরে রক্ত সঞ্চালন ভাল হয় এবং পায়ের পেশির স্ট্রেচিং হয়।

  • অতিরিক্ত বোনাস হিসেবে পেট ও কোমরের মেদও ঝরবে।

সতর্কতা: অন্তঃসত্ত্বা অবস্থায় এই আসনটি অভ্যাস করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *