Odisha Heavy Rain: ভারী বৃষ্টিতে দুর্যোগের কবলে ওড়িশা, বন্যার আশঙ্কা, জারি হাই অ্যালার্ট
কিউ ইন্ডিয়া বাংলা- প্রবল দুর্যোগের কবলে ওড়িশা।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। মৌসম ভবন, অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সেইসঙ্গে ভূমিধস সহ বন্যার সতর্কতা রয়েছে। নিম্নচাপের জেরে গত ৪৮ ঘণ্টা জুড়ে টানা ভারী বৃষ্টি চলছে। আইএমডি পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ আকস্মিক বন্যা সহ ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। গোটা রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিম্নচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা ও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বালাসোর ও দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দীঘা থেকে ৫০ কিলোমিটার স্থানে অবস্থান করছে। আইএমডি জানাচ্ছে, এই সিস্টেমটি আগামীকালই উত্তর ওড়িশা উপকূলের উপর দিয়ে গিয়ে চাঁদবালি ও দীঘা অতিক্রম করবে। এর ফলে গোটা রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস, এর মধ্যে বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা।
কর্তৃপক্ষ সমস্ত দিকে কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী ঝুঁকির কারণ হতে পারে। নীচু এলাকাগুলিতে জল জমা সহ বন্যার আশঙ্কা রয়েছে। সম্বলপুর, আঙ্গুল, বৌধ, সুবর্ণপুর (সোনপুর) ও কান্ধামালে লাল সতর্কতা জারি করা হয়েছে। ১৯টি জেলার জন্য কমলা ও আরও ছয়টি জেলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে ওড়িশার বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
