আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Rescue Team To Kathmandu : নেপালে এখনও নিখোঁজ ৩৭ বাঙালি – উদ্ধারে কাঠমান্ডুতে টিম পাঠাতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হিমবাহ হ্রদ ভাঙা জলরাশি আর হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে বাংলার জন্য সামান্য স্বস্তির খবর। নিখোঁজ ৩৯ জন বাঙালি পর্যটকের মধ্যে ২ জনের খোঁজ মিলেছে। বাকি ৩৭ জনের খোঁজে কাঠমান্ডুতে বিশেষ টিম পাঠাতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।(Rescue Team To Kathmandu)

গত ২৬ আগস্টের ভয়াবহ বিপর্যয়ের পর নেপালে তিনশোর বেশি ভারতীয় পর্যটক আটকে পড়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৯ জন। শুক্রবার সন্ধ্যায় ভবানীভবনের কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, দায়িত্বে রয়েছেন শীর্ষ পুলিশকর্তারা।

এদিন রাত ৮টা নাগাদ মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার সিপি অজয় নন্দা। বৈঠকে যোগ দেন শুভ্রাংশু রায়ও, যাঁর স্ত্রী শর্মিষ্ঠা নেপালে গিয়ে নিখোঁজ।

মুখ্যমন্ত্রী জানান, বসিরহাটের ২ পর্যটকের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকি ৩৭ জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। তিনি বলেন, “এটা শুধু আপনাদের সংকট নয়, গোটা রাজ্য এ নিয়ে চিন্তিত। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সকলকে নিরাপদে ফেরানোর।”(Rescue Team To Kathmandu)

উদ্ধারকাজে গতি আনতে রাজ্যের তরফে একটি বিশেষ টিম নেপালে পাঠানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য বিদেশমন্ত্রকের কাছে অনুমতি চাওয়া হয়েছে। ওই টিমে একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি র‍্যাঙ্কের একজন পুলিশ অফিসার এবং একজন আইএএস অফিসার থাকবেন বলে জানিয়েছেন তিনি।

অনুমতি মিললেই টিম কাঠমান্ডু রওনা দেবে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজদের দ্রুত উদ্ধার করে রাজ্যে ফেরানোই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছে রাজ্য সরকার।(Rescue Team To Kathmandu)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *