Fine For Littering : ট্রেন বা স্টেশন নোংরা করলে এবার ১০০০ টাকা জরিমানা, জারি বিজ্ঞপ্তি !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ট্রেন বা স্টেশন চত্বর নোংরা করার দিন শেষ! পানের পিক ফেলা বা যেখানে সেখানে ময়লা ফেলার মতো অভ্যাস রুখতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল।(Fine For Littering)
গত ২৪ আগস্ট সরকারি গেজেটে রেল মন্ত্রকের তরফে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যেখানে ২০১২ সালের ৫০০ টাকা জরিমানার নিয়ম বদলে তা এক ধাক্কায় ১০০০ টাকা করা হয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ডকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হবে।(Fine For Littering)
রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত জায়গা ছাড়া স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে ময়লা ফেলা, থুতু ফেলা বা পানের পিক ফেলা, স্টেশন চত্বরে রান্না করা, স্নান করা, প্রস্রাব করা বা মলত্যাগ করা, পশু বা পাখিদের খাওয়ানো এবং গাড়ি, বাসন বা কাপড় ধোয়ার মতো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ এবং কেউ এই নিয়ম ভঙ্গ করলে তাঁকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করলে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে, সেখানে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই জরিমানা আদায় করতে পারবেন স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট কালেক্টর এবং রেল কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরা।(Fine For Littering)
পরিষ্কার-পরিচ্ছন্ন রেল পরিষেবা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।
