Cricket : ‘কোহলি থাকলে ফল অন্যরকম হত’, শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন প্রাক্তনীর !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে জিততে ড্র করল ভারত। শেষ দিনে সোনাল দিনুশার দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা। আর এই ড্রয়ের পরেই উঠছে একটাই প্রশ্ন – বিরাট কোহলিকে কি মিস করছে টিম ইন্ডিয়া?(Cricket)
২০২৫-এর মে মাসে হঠাৎ টেস্ট থেকে অবসর নেন বিরাট কোহলি। তারপর ইংল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে টিকে থাকা যেত, কিন্তু দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সেই আশা ধাক্কা খেল।
শেষ দিনে ভারতীয় বোলাররা কোনও চাপই তৈরি করতে পারেননি। সোনাল দিনুশার সেঞ্চুরির কোনও জবাব ছিল না গিলদের কাছে।(Cricket)
এই প্রসঙ্গেই প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, “টেস্ট ক্রিকেট সবার জন্য সহজ নয়, বস। এটা দীর্ঘ খেলা। আমার মনে হয়েছে, বিরাট কোহলির মতো কেউ যদি এই ম্যাচটা খেলত, তাহলে সে দলকে উজ্জীবিত রাখত। আমরা বিষয়গুলোকে হালকাভাবে নিচ্ছিলাম। ভাবছিলাম শুধু বোলিং করে গেলেই হয়ে যাবে।”
কাইফের আরও সংযোজন, “আমরা কিছুই চাপ তৈরি করতে পারিনি। কোহলি এই ম্যাচ খেললে ফলাফল অন্যরকম হত। সরফরাজ, জয়সওয়ালদের উজ্জীবিত করত। ও সোনালকে বিরক্ত করত। কিন্তু আমরা কাকে বিরক্ত করেছি? আমরা লাহিরু কুমারার সঙ্গে ঝগড়া করেছি।”(Cricket)
কাইফের মতে, কোহলির অভাব শুধু ব্যাটে নয়, মাঠে তাঁর আগ্রাসন, জেদ আর দলকে তাতিয়ে রাখার ক্ষমতাটাই সবচেয়ে বেশি মিস করছে ভারত। গিলের নেতৃত্বে সেই ‘জোশ’-এর অভাবই স্পষ্ট।
