আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Cyclonic Circulation : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি – সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- স্বস্তির বৃষ্টির পর ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার জেরে আজ শনিবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।(Cyclonic Circulation)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আজ, ২৯ অগস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি হবে মরসুমের ষষ্ঠ নিম্নচাপ। এর আগে ২ জুলাই, ১৫ জুলাই, ২৫ জুলাই, ১২ অগস্ট এবং ২৩ অগস্ট নিম্নচাপ তৈরি হয়েছিল।

এছাড়াও একটি মৌসুমী অক্ষরেখা অমৃতসর, দেরাদুন, খেরি, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ হয়ে মধুপুর ও বাঁকুড়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।(Cyclonic Circulation)

আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার (আজ): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বাকি জেলায় ৩০-৪০ কিমি।

রবিবার: সব জেলাতেই বৃষ্টি চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) কমলা সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি।

সোমবার: দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।(Cyclonic Circulation)

নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্ত জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *