Weather : বিদায়ের মুখেও দাপট বর্ষার, বুধে দক্ষিণের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, উত্তরে ভারী দুর্যোগ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সরকারিভাবে ১০ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের কথা,(Weather) কিন্তু যাওয়ার মুখেও দাপট কমছে না। মঙ্গলবার সন্ধ্যা থেকেই কলকাতা, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার (Weather) দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করল (Weather) আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, (Weather) কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার সতর্কতার (Weather) তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। (Weather) বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই পরিস্থিতি থাকবে। তবে সব জায়গায় নয়, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শুক্রবার থেকে (Weather) রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা নেই।
উত্তরবঙ্গের আট জেলাতেই বুধ ও বৃহস্পতিবার (Weather) ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল হলেও উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গ (Weather) থেকে মধ্য মহারাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দুটি অক্ষরেখার জেরেই এই ঝড়বৃষ্টি। পুজো মিটলেও বৃষ্টি থেকে এখনই রেহাই নেই। অফিসফেরত মানুষকে ভোগান্তিতে ফেলে (Weather) বিদায়বেলাতেও ভিজিয়ে দিচ্ছে বর্ষা।
