Jahangir Khan : ৬ বছর পর নাড্ডার কনভয় হামলায় নয়া মোড়, অস্ত্র আইনে মামলা রুজু জাহাঙ্গীরের বিরুদ্ধে
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে (Jahangir Khan) বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন মোড়। ৬ বছর পর সেই মামলায় অস্ত্র আইনে (Jahangir Khan) নতুন করে জড়াল জেলবন্দি প্রাক্তন বিধায়ক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নাম (Jahangir Khan) । পুলিশের জালে মোট ৪ জন। ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই ঘটনাতেই নাম জড়িয়েছিল তৃণমূল নেতা জাহাঙ্গির খানের, যাকে ‘পুস্পা’ (Jahangir Khan) বলেও ডাকা হয়। তিনিই মূল অভিযুক্ত কিনা, সেই প্রশ্নও উঠেছিল তখন।
মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত (Jahangir Khan) পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার জানান, উস্তি থানার পুলিশ এই মামলায় নতুন করে জাহাঙ্গির খানকে যুক্ত করেছে। তাঁকে নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধৃত বাকি তিনজন হলেন (Jahangir Khan) তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমান।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দু’টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ (Jahangir Khan) উদ্ধার হয়েছে। নতুন করে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল, নাড্ডার কনভয়ে হামলায় ধৃতদের ঠিক কী ভূমিকা ছিল এবং এর (Jahangir Khan) পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ৬ বছরের পুরনো মামলায় এই গ্রেপ্তারিতে (Jahangir Khan) ফের সরগরম রাজ্য রাজনীতি।
