Uncategorizedআজকের দিনেবাংলার আয়না

ত্রিবেণীতে রেলের উচ্ছেদ নোটিশ, এলাকায় সিপিআইএমের অনির্বাণ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: : ব্যান্ডেল-কাটোয়া শাখার ত্রিবেণী রেলগেট কলোনি এলাকায় রেলের জমিতে থাকা দোকান ভাঙার নোটিশ ঘিরে চাঞ্চল্য। গতকাল রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পরেই আতঙ্কে বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে যান সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার।

বাঁশবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী রেলগেট কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, নব্বইয়ের দশকে বামফ্রন্ট সরকারের আমলে তাদের এখানে বসতে দেওয়া হয়েছিল। কেউ ৪০ বছর, কেউ আবার ২৫ বছরের বেশি সময় ধরে এখানে বসবাস ও দোকান চালাচ্ছেন।বাসিন্দাদের দাবি, এত বছরে কোনও সরকারই উচ্ছেদের নোটিশ দেয়নি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সাধারণ মানুষের উপর ‘অত্যাচার’ শুরু হয়েছে। নোটিশ পাওয়ার পর থেকে এলাকার মানুষের রান্না-খাওয়া বন্ধ, রাতের ঘুম উড়েছে।খবর পেয়েই শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। অনির্বাণ বলেন, “আমাদের মানুষ ভোট দেয়নি, তাতে কোনও অসুবিধা নেই। আমরা আগেও মানুষের পাশে ছিলাম, এখনও আছি। কিন্তু নতুন সরকার আসার পর থেকেই বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে। আগামী দিনেও আমরা এদের পাশে থাকব।”এই ঘটনায় এলাকার তৃণমূল কাউন্সিলর মিনতি ধর ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি।

ভোটের পর রেলের জমি থেকে উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ত্রিবেণীতে। বামেদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেও, শাসকদল তৃণমূলের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *