আজকের দিনেতিলোত্তমা

নিমতায় সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া, ‘চোর-চোর’ স্লোগান ঘিরে তুমুল উত্তেজনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – বিক্ষোভের মুখে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার নিমতা থানা থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়া ও ‘চোর-চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নিমতা এলাকায়।

জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের পর থেকে নিমতার বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক ঘরছাড়া। বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগও ওঠে। সেই ঘটনার অভিযোগ জানাতে বৃহস্পতিবার নিমতা থানায় যান বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।অভিযোগ, থানা থেকে বেরনোর সময় আগে থেকেই ভিড় জমানো একদল ব্যক্তি সাংসদকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়ে। একইসঙ্গে ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। পরে পুলিশের ঘেরাটোপে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি।এই ঘটনার পর সৌগত রায় বলেন, “বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। সেই অভিযোগ জানাতে থানায় গিয়েছিলাম। বেরনোর সময় চোর বলছে, অসভ্যতা করছে। আসলে বিজেপির কোনও নিয়ন্ত্রণ নেই।”যদিও বিজেপির পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই। গেরুয়া শিবিরের বক্তব্য, “তৃণমূল নেতা-মন্ত্রীদের চুরি ও দুর্নীতিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এটা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে থানায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ। ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *