আজকের দিনেবাংলার আয়না

SILIGURI RAID : মধ্যরাতে পুলিশি হানা পড়ল শিলিগুড়ির আইটি পার্কে, গ্রেফতার চার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি : বৃহস্পতিবার মাঝরাতে শিলিগুড়ির আইটি পার্কে পুলিশের হানা (SILIGURI RAID)। গোপন সূত্রে খবর পাওয়া যায় বেআইনি কাজ কারবার চলছে শিলিগুড়ি আইটি পার্কে। খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দুটি টিম তৈরী করে। পুলিশের উচ্চ পদস্থ অধিকারিকরা ও প্রায় ১৫০ জন পুলিশ কর্মী এই অভিযানে অংশগ্রহণ করে (SILIGURI RAID)।

 

মাঝরাতে পুলিশের দুটি দল দুই দিক থেকে ঘিরে ফেলে পুরো আইটি পার্ক চত্ত্বর (SILIGURI RAID)। আইটি পার্কে গিয়ে পুলিশ দেখতে পায় সেখানে বেআইনি ভাবে কল সেন্টারের কাজ চলছে (SILIGURI RAID)। সাধারণ মানুষকে সাথে সাইবার ক্রাইমের মতো খারাপ কাজের স্বীকার করা হচ্ছে। প্রশাসন পার্কে ঢুকতেই কিছু  কর্মী পালিয়ে যায় ওখান থেকে। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রফতার করে শিলিগুড়ি পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল, কম্পিউটার ও বেশ কিছু জিনিস। সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে প্রশাসন (SILIGURI RAID)। মাঝরাতেই ধৃত চার ব্যক্তিকে নিয়ে আসা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারাটের অফিসে।

 

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ঝাপিয়ে পড়েছে প্রশাসন (SILIGURI RAID)। কারা কারা আছে আর এই বেআইনি কাজ কারবারে এবং এদের জাল কতদূর ছড়িয়েছ, সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ধৃত চারজনের যেন যথাযথ শাস্তি হয় সে দিকেও নজর প্রশাসনের (SILIGURI RAID)। প্রশাশনের এই ধরনের সফলতা সাধারন মানুষের মনে ভরসার স্থান অর্জন করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *