আজকের দিনেভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া । ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে হামলা চালায় এর ফলে মৃত্যু হয় ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেই । পাল্টা আক্রমণ হয় ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমি সৌদি আরবের রিয়াদে হামলা চালায় ইরানিয়ান বাহিনী। এবং এই উত্তপ্ত পরিস্থিতির কারণে উদ্বেগের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। দ্রুত যুদ্ধ বা সংঘর্ষ পরিস্থিতি বন্ধ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

রবিবার গভীর রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন নরেন্দ্র মোদী। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও সংঘর্ষ বিরতির কথা বলেন তিনি । ইজরায়েলের প্রধানমন্ত্রী কে ফোন করার আগেই সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ।ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন প্রসঙ্গে মোদি এক্স পোস্টে লেখেন ” বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললাম । একের পর এক ঘটনায় ভারত যে উদ্বিগ্ন তা জানিয়েছি ” । সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী এবং এরই সঙ্গে তিনি লিখেছেন ” যুদ্ধ বা সংঘর্ষ দ্রুত বন্ধ হওয়া দরকার” । এই দিন বিদেশ সফর সেরে না দিলে যে ফিরেই ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ আরো শীর্ষ আধিকারিকরা । মূলত সংঘর্ষ চলা দেশ গুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। সংঘর্ষ পরিস্থিতির কারণে পেট্রোল সহ আরো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে, কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে ? সে বিষয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় । দেশের মোট অপরিশোধিত তেলের আশি শতাংশের বেশি আমদানি করা হয় হরমুজ প্রণালী হয়ে, এই প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে সেটা নিয়েও এই বৈঠকে আলোচনা চলে ।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতবর্ষে পেট্রোলিয়াম জ্বালানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলি মোকাবিলা করা ভারত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ । এছাড়া সংঘর্ষ চলা দেশ গুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *