MUSTAFIZUR RAHAMAN CPIM: ‘জ্ঞান না দিয়ে নিজের বুথ সামলান’, সিপিএমের ফেসবুক বিপ্লবীদের নিশানা একমাত্র বিধায়ক রানার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– ছাব্বিশের ভোটে শূন্যের গেরো কাটিয়ে মুর্শিদাবাদের ডোমকল থেকে জয়ী সিপিএমের একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা (MUSTAFIZUR RAHAMAN CPIM) । এবার দলেরই সোশ্যাল মিডিয়া কর্মীদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে আলিমুদ্দিনে জোর চর্চা।
সোশ্যাল মিডিয়ায় বিধায়ক (MUSTAFIZUR RAHAMAN CPIM) লেখেন, “বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথগুলো দেখুন বিপ্লবী কমরেডরা। নিজের বুথে আপনি যে সিপিএম, এটা মানুষ জানে তো? তারপর সমালোচনা করবেন। আর আমি এবার ভোটে আমার গ্রামে ৩৫০ ভোট লিড দিয়েছি।”
কার বিরুদ্ধে এই পোস্ট? রানার (MUSTAFIZUR RAHAMAN CPIM) সাফাই, “এই পোস্ট দলের কারও বিরুদ্ধে নয়, কিছু ফেসবুক বিপ্লবীদের বিরুদ্ধে। টিভি, ফেসবুকে মন না দিয়ে, এখন কর্মীদের বুথে বুথে মনোনিবেশ করা প্রয়োজন।”
উল্লেখ্য, সম্প্রতি দেবের সঞ্চালনায় একটি রিয়ালিটি শো-তে তৃণমূল-বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেন তিনি। তা নিয়ে দলের একাংশ প্রশ্ন তোলে। অনেকের মতে, সেই সমালোচকদেরই জবাব দিলেন রানা। যদিও এই পোস্টের পর তাঁর দলবদলের জল্পনাও রটে, যা নিজেই উড়িয়ে দিয়েছেন বিধায়ক (MUSTAFIZUR RAHAMAN CPIM) ।
পশ্চিমবঙ্গে সিপিআইএমের একমাত্র বিধায়কের এই বিস্ফোরক পোস্টে স্পষ্ট, ভোটে জিতলেও সিপিএমের অন্দরের দ্বন্দ্ব মেটেনি। বুথের বাস্তবতা বনাম ফেসবুকের বিপ্লব, এই তরজা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।
