যেদিকে দু-চোখ যায়আজকের দিনেবাংলার আয়না

DURGA PUJA : বিদেশের মাটিতে বাংলার দুর্গাপুজোর ব্র্যান্ডিং! লক্ষ্য ২০০ কোটি ভিউ, ইনফ্লুয়েন্সর নিয়োগ করছে রাজ্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বাংলার দুর্গাপুজোকে বিশ্ব দরবারে তুলে ধরতে বড় উদ্যোগ রাজ্য পর্যটন দপ্তরের (DURGA PUJA) । ‘দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬’ কর্মসূচির মাধ্যমে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে দুবাইয়ের বুর্জ খলিফা, লন্ডন থেকে সিডনি – সর্বত্র পৌঁছে যাবে বাংলার পুজোর আবেগ (DURGA PUJA) । আর এই প্রচারের জন্য ২৬০০ জন ইনফ্লুয়েন্সর নিয়োগের পরিকল্পনা, লক্ষ্য ২০০ কোটি ভিউ।

রাজ্য পর্যটন দপ্তরের এই মেগা প্রচারে বাংলার পুজোর প্রতিমা নির্মাণ, শিল্পী, থিম, আলোকসজ্জা, খাবারদাবার, ফ্যাশন থেকে বাঙালির আবেগ সবকিছুই তুলে ধরা হবে বিশ্বের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে (DURGA PUJA)  । এই কর্মসূচিতে অন্তত ১০টি দেশের ২৫টি বাঙালি সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার ভাবনা রয়েছে এবং ভাষাগত সমস্যা এড়াতে প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা ভাষায় বিজ্ঞাপন ও ভিডিও তৈরি করা হবে (DURGA PUJA)  ।

প্রচার নির্বিঘ্ন করতে পেশাদার সংস্থা নিয়োগের পাশাপাশি ডিজিটাল প্রচারের জন্য ২৬০০ জন ইনফ্লুয়েন্সর নিয়োগ করা হবে, যার মধ্যে ৬০ শতাংশ থাকবেন ভ্রমণ, পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করা ভ্লগার এবং বাকি ৪০ শতাংশ খাবার, শিল্প, ফ্যাশন, লাইফস্টাইল ও ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। ইনফ্লুয়েন্সর নিয়োগে শর্ত রাখা হয়েছে যে তাঁদের ন্যূনতম ১০ লক্ষ ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকতে হবে এবং ভিউ ও রিচের ভিত্তিতে নির্বাচন করা হবে, যেখানে প্রবাসী বাঙালি ইনফ্লুয়েন্সররা অগ্রাধিকার পাবেন।

ইউনেস্কোর স্বীকৃতির পর বাংলার দুর্গাপুজো (DURGA PUJA) এখন বিশ্ব ঐতিহ্য, আর পর্যটন দপ্তরের এই ২০০ কোটি ভিউয়ের লক্ষ্যমাত্রা বাঙালির প্রাণের উৎসবকে বিশ্বের অন্যতম সেরা সাংস্কৃতিক পর্যটন ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *