আজকের দিনেখেলা

BENGAL CRICKET TEAM : আস্থার মর্যাদা রাখলেন বোলাররা, সার্ভিসেসকে ৬০ রানে হারিয়ে রঞ্জির শীর্ষে বাংলা

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক :- রঞ্জি ট্রফিতে টানা দ্বিতীয় জয় বাংলার (BENGAL CRICKET TEAM) । দিল্লিকে হারানোর পর এবার সার্ভিসেসকেও উড়িয়ে দিল লক্ষ্মীরতন শুক্লার দল। কল্যাণীতে ৪ দিনের ম্যাচ শেষ হয়ে গেল আড়াই দিনেই। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে গেল সার্ভিসেস (BENGAL CRICKET TEAM) ।

সোমবার দিনের শেষে বিনা উইকেটে ১২ রান তুলেছিল সার্ভিসেস। মঙ্গলবার জয়ের জন্য তাদের দরকার ছিল আর ১৯৭ রান, বাংলার দরকার ছিল ১০ উইকেট। আর সেখানেই বাজিমাত করলেন বাংলার বোলাররা (BENGAL CRICKET TEAM)।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৬ রানের মধ্যেই বাকি ১০ উইকেট তুলে নিল বাংলা। সার্ভিসেসের হয়ে একমাত্র লড়লেন ওপেনার নীতিন তানওয়ার (৪৯)। চারে নামা বিনীত ধনকর করেন ২১। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি।

আকাশদীপ, মুকেশ কুমার, মহম্মদ শামির মতো তারকা পেসাররা না থাকলেও বাংলার বোলিং আক্রমণ ছিল ধারালো। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাত্র চার জন বোলার ব্যবহার করেন দ্বিতীয় ইনিংসে।

প্রদীপ্ত প্রামাণিক ৪৮ রানে ৪ উইকেট নিয়ে সফলতম বোলার। শাহবাজ আহমেদ ৪৪ রানে ৩ উইকেট। আমির গনি ৪০ রানে ২ উইকেট এবং মহম্মদ কাইফ ৯ রানে ১ উইকেট নেন।

এই জয়ের ফলে ২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘সি’-র শীর্ষে উঠে এল বাংলা। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদের শক্তিশালী দাবি জানিয়ে রাখলেন লক্ষ্মীর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *