আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

Mehbooba Mufti : প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুলকেই চান মেহবুবা! ইন্ডিয়া বৈঠকের পরেই বড় ঘোষণা পিডিপি প্রধানের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীকেই সমর্থন করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর এই ঘোষণা জম্মু ও কাশ্মীরে নতুন রাজনৈতিক সমীকরণের (Mehbooba Mufti)জল্পনা উস্কে দিল। বৃহস্পতিবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেহবুবা বলেন, “নরেন্দ্র মোদী সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই প্রশংসনীয়। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করার সক্ষমতা দেখিয়েছেন (Mehbooba Mufti)। জাতীয় স্তরে বিজেপির মোকাবিলা করার সক্ষমতা একমাত্র কংগ্রেসেরই রয়েছে।”

 

এরপরই পরবর্তী লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে (Mehbooba Mufti)রাহুলকে সমর্থন করে তাঁর মন্তব্য, “পরবর্তী লোকসভা ভোটের পরে রাহুল গান্ধীই যে দেশের প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে আমাদের কোনও সংশয় নেই। আমরাও তাঁর পাশেই থাকব।” তবে ২০২৯ সালে জম্মু ও কাশ্মীরে (Mehbooba Mufti) পিডিপি-কংগ্রেস জোট হবে কিনা, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মেহবুবা। তাঁর বক্তব্য, “এখনও কাশ্মীরে ভোটের (Mehbooba Mufti) সমীকরণ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”

 

উল্লেখ্য, ২০২৪ লোকসভা ও বিধানসভা ভোটে কংগ্রেস জোট বেঁধেছিল (Mehbooba Mufti) ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে। কিন্তু সেই জোটে বিশেষ সুবিধা করতে পারেনি কংগ্রেস। ২০২৫ সালে ৪টি রাজ্যসভা আসনের ভোটে ৩টিতে জেতে ন্যাশনাল কনফারেন্স, একটি বিজেপি পায়, কংগ্রেসকে (Mehbooba Mufti) ছেড়ে দেওয়া আসনটিও হাতছাড়া হয়। এরপর থেকেই কংগ্রেসের সঙ্গে আবদুল্লা পরিবারের দূরত্ব বাড়তে শুরু করে (Mehbooba Mufti)বলে রাজনৈতিক মহলের দাবি। কাশ্মীরের রাজনীতিতে একসময় বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার চালিয়েছিলেন মেহবুবা। সেই মেহবুবাই এবার প্রকাশ্যে রাহুলকে প্রধানমন্ত্রী পদে চাওয়ায় জম্মু ও কাশ্মীরে (Mehbooba Mufti)পিডিপি-কংগ্রেস নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *