আজকের দিনেআবহাওয়াবিজ্ঞানবিশ্বভারত

Lunar Eclipse : চলতি সপ্তাহেই বছরের শেষ চন্দ্রগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আকাশে ফের মহাজাগতিক ঘটনা। চলতি সপ্তাহেই হতে চলেছে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।(Lunar Eclipse)

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে অংশে রাত থাকে এবং যেখান থেকে চাঁদ দেখা যায়, সেখান থেকেই গ্রহণ দেখা যায়। এবারের গ্রহণ ভারতের কোথাও দৃশ্যমান হবে না।(Lunar Eclipse)

গ্রহণ দেখা যাবে দক্ষিণ মেরু অঞ্চল, আফ্রিকা, ইউরোপ, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর থেকে।

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময়সূচি:
চন্দ্রের উপছায়ায় প্রবেশ – ভোর ৬টা ৫২ মিনিট
গ্রহণ স্পর্শ – সকাল ৮টা ৪ মিনিট
গ্রহণ মধ্য – সকাল ৯টা ৪৩ মিনিট
গ্রহণ মোক্ষ – সকাল ১১টা ২২ মিনিট
চন্দ্রের উপছায়া ত্যাগ – দুপুর ১২টা ৩৩ মিনিট
মোট গ্রহণ স্থিতি – ৩ ঘণ্টা ১৮ মিনিট

দিনের আলোয় গ্রহণ হওয়ায় ভারতের আকাশে তা দেখা যাবে না। তবে বিজ্ঞানীরা এই মহাজাগতিক ঘটনার দিকে নজর রাখছেন।(Lunar Eclipse)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *