WB Higher Secondary : কড়া নিরাপত্তায় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার, পরীক্ষাকেন্দ্রের পাশে বন্ধ থাকবে জেরক্স দোকান !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা নিয়ে বড় নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা, বন্ধ থাকবে আশপাশের জেরক্সের দোকান।(WB Higher Secondary)
সংসদের সূচি অনুযায়ী, অধিকাংশ বিষয়ের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়-সহ মোট ১৮টি বিষয়ের পরীক্ষা হবে ১ ঘণ্টার, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে এবং ১৫ মিনিট আগে আসনে বসতে হবে।(WB Higher Secondary)
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে। অনলাইনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে প্রধান শিক্ষকের স্বাক্ষর, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও বলপেন আনা বাধ্যতামূলক।
সংসদ জানিয়েছে, মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখলে কিংবা ওএমআর শিটে অসাধু উপায় অবলম্বন করলে বা অনভিপ্রেত কিছু লিখলে সরাসরি বাতিল হবে এনরোলমেন্ট।(WB Higher Secondary)
এছাড়া সেপ্টেম্বর-অক্টোবর মাসে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
