আজকের দিনেভারত

গলায় লোহার শিকল, শরীরে গরম রডের ছ্যাঁকা! ৬ কিমি হেঁটে থানায় পৌঁছে অত্যাচারের কথা জানালেন গৃহবধূ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মধ্যপ্রদেশে: নারী নির্যাতনের ঘটনা আজও আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। সচেতনতার নানা প্রচেষ্টা সত্ত্বেও বহু নারী এখনও ঘরের চার দেওয়ালের মধ্যেই শশুরবাড়ি এবং স্বামীর অত্যাচারের শিকার হন। এমনই একটি ঘটনা মধ্যপ্রদেশের রাজগড় জেলার এক গৃহবধূর ঘটনা সেই কঠিন বাস্তবতাকেই আবার সামনে এনে দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, স্বামীর হাতে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন ওই মহিলা। গত ১০ জুন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে তার স্বামী সর্দার সিং তনওয়ার। রাতে খাবার পর স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হওয়ার পর, স্ত্রী তার প্রতিবাদ পড়তেই তাকে আটকে রেখে তার উপর চরম অত্যাচার চালান বলে অভিযোগ, তাঁকে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানো হয়।প্রাণ বাঁচাতে তিনি থানায় যাওয়ার চেষ্টা করলেও পথ থেকেই তাঁকে ধরে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়,’এবার দেখি কিভাবে থানায় গিয়ে অভিযোগ করো’।

এরপর যা ঘটে মহিলার গলায় লোহার শিকল বেঁধে ঘরের একটি খুঁটির সঙ্গে ২৪ ঘন্টা তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ। এমনকি গরম লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও উঠেছে। পরে তিনি সুযোগ বুঝে ঘরে থাকা একটি পাথর দিয়ে তালা ভাঙার চেষ্টা শুরু করেন। একাধিকবার আঘাত করার পর অবশেষে তালা ভেঙে যায়। গলায় শিকল নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে থানায় পৌঁছে নিজের উপর হওয়া নির্যাতনের কথা পুলিশকে জানান।পুলিশ তাঁর শরীরে আঘাত ও পোড়ার চিহ্ন দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। পরে অভিযুক্ত স্বামীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *