EVENT / প্রতিযোগিতাআজকের দিনেখেলা

মাঝপথেই আইপিএলের সূচিতে বদল, কবে কাদের ম্যাচের সূচি পরিবর্তন হলো ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএলের সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করলে ভারতীয় ক্রিকেট বোর্ড । গুজরাটের আমেদাবাদে আসন্ন পৌরসভা নির্বাচনের কারণে আইপিএল ২০২৬ এর দুটি ম্যাচে স্থান এবং সময়ের পরিবর্তন করা হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক বিবৃতি দিয়ে সেই পরিবর্তিত সূচি জানিয়েছে ।

পূর্ব নির্ধারিত সুতি অনুযায়ী আগামী ২৬শে এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস এর মধ্যে ম্যাচটি আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল । তবে ২৬শে এপ্রিল পৌরসভা নির্বাচনের কারণে ম্যাচের স্থান পরিবর্তন করে চেন্নাইয়ের চিপকে হবে এমনকি ম্যাচের সময়ও পরিবর্তন করা হয়েছে। ২৬শে এপ্রিল এই ম্যাচটি দুপুর ৩ টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে। ২১শে মে চেন্নাই বনাম গুজরাট ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে। ম্যাচটির নির্ধারিত সময় রাখা হয়েছে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট। এই দুটি ম্যাচের বাইরে আইপিএল টা অন্য কোন ম্যাচের সূচি পরিবর্তন করা হয়নি ।

এবারের আইপিএলের সূচি দুটি পর্যায়ে ঘোষণা করেছিল বিসিসিআই। প্রথমে ১২ই এপ্রিল পর্যন্ত সময়সূচি প্রকাশ করা হয়েছিল । এরপর পশ্চিমবঙ্গ , আসাম সহ পাঁচ রাজ্যে বিধানসভার ভোট ঘোষণার পর বাকি সময়সূচি প্রকাশ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *