আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে হায়দ্রাবাদ কে হারাতে ব্যর্থ চেন্নাই !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস । টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা এবং বোলারদের নিষ্ক্রিয়তার কারণে ঘরের মাঠে হারতে হল ঋতুরাজের দলকে । হায়দ্রাবাদের জয়ে উপকৃত হলো কেকেআর সহ বাকি দলগুলো ।

আজ চেন্নাই সুপার কিংস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনার সঞ্জু স্যামসন দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করলেও তুলনামূলকভাবে অনেকটাই ধীরগতিতে খেলেছেন অধিনায়ক ঋতুরাজ। সঞ্জু আউট হন ১৩ বলে ২৭ রান করে । অধিনায়ক ঋতুরাজ ২১ টি বল খেলে মাত্র ১৫ রান করতে সক্ষম হন । উর্ভিল প্যাটেল ৮ বলে ১৩ রান করেন হায়দ্রাবাদের বিপক্ষে। আবারো ব্যাট হাতে নিজের প্রতিভার ঝলক দেখালেন কার্তিক শর্মা । ১৯ বলে ৩২ রান করেন এই তরুণ ব্যাটার। চেন্নাইয়ের ইনিংসে আজকে সব থেকে বেশি অবদান রাখেন ডি ওয়ার্ল্ড ব্রেভিস , যাকে বেবি এবি ডি ভিলিয়ার্স বলে ডাকা হয় । ২৭ বলে ৪৪ রান করে তিনি আউট হন। শিবম দুবে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে চেন্নাই । হায়দ্রাবাদের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। দুটি উইকেট নেন সাকিব হুসেন । একটি করে উইকেট পান প্রফুল হিঙ্গে ও ঈশান মালিঙ্গা ।

১৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনার সেভাবে রান করতে পারেননি । অভিষেক শর্মা ২১ বল খেলে ২৬ রান করেন । ট্রেভিস হেডের সংগ্রহ ৬ বলে ৬ রান । এরপর হায়দ্রাবাদের ইনিংসের হাল ধরেন ঈশান কিষান এবং হেনরিক ক্লাসেন। ২৬ বলে ৪৭ রান করেন ক্লাসেন। ৭ বলে ১১ রান করে আউট হন নীতিশ কুমার রেড্ডি। ৪৭ বলে ৭০ রান করে আউট হন ঈশান কিষান । সলিল আরোরা পাঁচ বলে ১০ এবং এস রবিচন্দ্রন ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন । এক ওভার বাকি থাকতে জয় তুলে দেয় হায়দ্রাবাদ ।

এদিনের ম্যাচ হেরে প্লে অফ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল চেন্নাইয়ের । তাদের এবারের সিজনের শেষ ম্যাচ আগামী ২১ শে মে গুজরাটের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *