আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : টানা পঞ্চম ম্যাচে হার পাঞ্জাবের, বুমরার অধিনায়কত্বে জিতল মুম্বাই !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- টানা পঞ্চম ম্যাচে হার শ্রেয়স আয়ারের দলের । ব্যাট করে ২০০ রান তুলেও দলের বোলাররা সেই রান রক্ষা করতে ব্যর্থ হলেন। অনেক ম্যাচ পর জয়ের রাস্তায় ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। আজকে মুম্বাইয়ের হয়ে অধিনায়কত্ব করেন জসপ্রিত বুমরা। তার হাত ধরে দল জয়ের রাস্তায় ফিরল । সেই জয়ের অন্যতম কারিগর তিলক বর্মা।

আজ প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস। দলে দুটি পরিবর্তন করা হয় । বিষ্ণু বিনোদ ও আজমাতুল্লা ওমরজাইকে প্রথম একাদশে খেলানো হয়। ওপেনার প্রিয়াংশ আর্য ভালো শুরু করার চেষ্টা করলেও ১৭ বলে ২২ রান করে আউট হয়ে যান। প্রভাসিমরণ সিং এদিন অর্ধশতরান করেন । ৩২ বলে ৫৭ রান করে আউট হন তিনি। কুপার কনোলি ২২ বলে ২১ রান করেন । এই ইনিংস তার থেকে প্রত্যাশিত ছিল না । পাঞ্জাবের জার্সিতে অভিষেক হওয়া আফগান অলরাউন্ডার আজমাতুল্লা ওমরজাই ১৭ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । শ্রেয়স আয়ার, শশাঙ্ক সিং এদিনের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হন। শেষের দিকে বিষ্ণু বিনোদ ৮ বলে ১৫ এবং জেভিয়ার বার্টলেট ৭ বলে ১৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর ।

২০১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৬১ রানের পার্টনারশিপ হয় । রোহিত শর্মা ২৬ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। অপর ওপেনার রায়ান রিক্লেনটন ২৩ বলে ৪৮ রান করেন। মাত্র দুই রানের জন্য তিনি অর্ধশতরান মিস করেন। দলের মিডিল অর্ডারের অন্যতম তারকা তিলক বর্মা আজকে দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে তেত্রিশ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস । উইল জ্যাকস এর ব্যাট থেকে ১০ বলে ২৫ রানের ইনিংস দেখা যায় । এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মুম্বাই।

মুম্বাই ইন্ডিয়ান্সের এটি এই সিজনে চতুর্থ জয়। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২০ মে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *