আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : হারের হ্যাটট্রিক পাঞ্জাব কিংসের, হায়দ্রাবাদ সহজে হারাল শ্রেয়স দের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬-এ একটানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর পরপর তিনটি ম্যাচে হার পাঞ্জাব কিংসের। আজকে হায়দ্রাবাদের ঘরের মাটিতে পরাজিত হলো শ্রেয়স আয়ার এর দল। ৩৩ রানের ব্যবধানে ম্যাচ জিতল প্যাট কামিন্সের দল। কলকাতার কাছে হারের পর আবারো জয়ের রাস্তায় ফিরে আসলো তারা।

আজ পাঞ্জাব কিংস অধিনায়ক টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। হায়দ্রাবাদের দুই ওপেনার শুরু থেকেই ঝড়ের গতিতে রান তোলা শুরু করে । ১৩ বলে ৩৫ রান করেন অভিষেক শর্মা । ট্রেভিস হেডের সংগ্রহ ১৯ বলে ৩৮ । আজকে ঈশান কিষাণ কিছু ম্যাচ পর ফর্মে ফেরেন। ৩২ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি । পাঞ্জাবের কোন বোলার হায়দ্রাবাদের ব্যাটারদের সেভাবে অস্বস্তিতে ফেলতে পারেনি। ঈশান আউট হওয়ার পরেও হেনরিক ক্লাসেন ৪৩ বলে ৬৯ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দলের জন্য । নীতিশ কুমার রেড্ডি ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন । যজুবেন্দ্র চাহাল বাদে শ্রেয়স আয়ারের দলের প্রত্যেক বোলার ওভারপ্রতি দশের বেশি রান খরচ করেন । নির্ধারিত কুড়ি ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ চার উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে ।

২৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাঞ্জাবের ইনিংসের ৬.৪ ওভার এর মধ্যে চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভা সিমরন সিং যথাক্রমে ১ এবং ৩ রানে আউট হয়ে ফিরে যান । অধিনায়ক শ্রেয়স আয়ার গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন । তার সংগ্রহ পাঁচ বলে পাঁচ রান । মার্কাস স্টয়নিস ১৪ বলে ২৮ রান করেন । কুপার কনোলি আজকের ম্যাচে একমাত্র সফল ব্যাটার। তিনি এই ম্যাচে ৫৯ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন। শ্রুয়াংশ শেদজ ১৭ বলে ২৫ রান করেন । শেষমেষ ৩৩ রানের ব্যবধানে ম্যাচ হারে প্রীতি জিন্টার দল । হায়দ্রাবাদের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স এবং শিবাঙ্গ কুমার।

পাঞ্জাব কিংস এই নিয়ে পরপর তিনটি ম্যাচে হারলো। এই হারের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান খোয়ালো শ্রেয়স আয়ার এর দল। তাদের পরবর্তী ম্যাচ আগামী ১১ ই মে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *