শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক, এই চন্দ্রনাথ রথ কে?
কিউ ইন্ডিয়া বাংলা:- বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথেই শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কর নির্মম পরিণতি। ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ রেঞ্জ থেকে পরপর গুলি করে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে । মধ্যমগ্রামের দোহারিয়া মোড়ে এই ঘটনা ঘটেছে। এমনকি গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালকও। মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু কে এই চন্দ্রনাথ রথ ?
জানা গেছে, বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর বিভিন্ন কাজের দায়িত্বে ছিলেন তিনি। তার ছায়াসঙ্গী ছিলেন চন্দ্রনাথ । অতীতে ভারতের সামরিক বাহিনীর অংশ ছিলেন তিনি, অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী। চাকরি থেকে অবসর নেওয়ার পরে ২০২১ সালে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের দায়িত্ব নেন তিনি। সেই সময়ই বিজেপি বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন। তখন থেকেই তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ রথ।
তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকাংশ কাজকর্ম এই চন্দ্রনাথ রথই সামলাতেন। শুভেন্দুর অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসাবে পরিচিত তিনি। তাঁর বাইরের সমস্ত অনুষ্ঠান, বিধানসভার না না কাজকর্ম, সব রাজনৈতিক না না কাজকর্ম সামলাতেন চন্দ্রনাথ রথই। তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত অনুচর। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় ও পরেও শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন এই চন্দ্রনাথ রথ।
