লড়েছিলেন মুম্বই ২৬/১১ মামলা, কেতন হত্যাকাণ্ডের কেস লড়বেন সেই দুঁদে আইনজীবী
কিউ ইন্ডিয়া বাংলা- মহারাষ্ট্রের পুনেতে বাগদত্তা স্ত্রী তার প্রেমিকের হাতে তরুণ ব্যবসায়ী খুন ঘিরে চাঞ্চল্য রয়েছে। এবার এই ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে এই হাই প্রোফাইল মামলা দায়িত্ব দেওয়া হচ্ছে আইনজীবী উজ্জ্বল নিকমকে। মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হানা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটার হিসেবে যিনি একসময়ে আইনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। এবার সেই প্রবীণ আইনজীবীই লড়বেন এই মামলা। ব্যবসায়ী কেতন আগরওয়াল খুনে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে আদালতে মামলা লড়াই করবেন। শুক্রবার পুনেতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মৃত তরুণের পরিবারের সঙ্গে দেখা করে এই দাবি অবিলম্বে মেনে নেবেন। কেতনের পরিবারকে সমস্তরকম ভাবে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ফড়নবিশ জানিয়েছেন, দোষীরা যাতে আইন অনুযায়ী কঠিম শাস্তি পায়, তার জন্য সরকার সমস্ত রকম পদক্ষেপ নেবে।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই সাক্ষাতের এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, শুক্রবার পুনেতে কেতন আগরওয়ালের বাবা বিশাল আগরওয়াল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বিশের সঙ্গে দেখা করে তার একমাত্র সন্তানের নির্মম হত্যার দাবিতে ন্যায়বিচারের দাবি করেন। ফড়নবিশ জানিয়েছেন, এই ঘটনায় অপরাধীদের কঠোরতম নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।
উল্লেখ্য, পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামী কেতনকে খুনে অভিযুক্ত বাগদত্তা সিয়া এবং প্রেমিক চেতন চোধুরী। তোলপাড় গোটা দেশ। ৩৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয় কেতনের। সেই ঘটনাই সাজাতে চেয়েছিল কেতন। কিন্তু পরে বোঝা যায়, এই ঘটনার মাস্টারমাইন্ড সিয়া ও তার প্রেমিক। জিজ্ঞাসাবাদের সময় তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। কেতনকে ধাক্কা দিয়ে ৩৫০ ফুট নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, কেতনের খুনকে নিছক দুর্ঘটনা বলে সাজানোর ছক কষেছিল তার সিয়া ও তার প্রেমিক। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন দুজনেই। তবে শেষরক্ষা হল না। উল্লেখ্য, আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল সিয়া-কেতনের। তার জন্য ১৭ কোটি টাকা দিয়ে প্রাসাদও বুক করা হয়েছিল।
