আজকের দিনেবাংলার আয়না

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক কে গুলি করে খুন মধ্যমগ্রামে

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক কে । দীর্ঘদিন ধরে শুভেন্দুর আপ্তসহায়ক হিসেবে কাজ করেছেন তিনি। তার নাম চন্দ্রনাথ রথ।

সূত্রের খবর বুধবার রাতে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় তার গাড়ি ঘিরে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা । মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহারিয়ার কাছে এই হামলার ঘটনা ঘটে । গুলিবিদ্ধ অবস্থায় তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় কে বা কারা যুক্ত তা এখন অব্দি জানা যায়নি । ইতিমধ্যে বিজেপির একাধিক নবনির্বাচিত বিধায়ক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। জানা গেছে কৌস্তব বাগচী , পীযূষ কানোরিয়া, শঙ্কর ঘোষ, শংকর চট্টোপাধ্যায় সহ অনেকে রয়েছেন উপস্থিত । ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে । রাতে গাড়িতে করে ফিরছিলেন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ। সে সময় তার ওপর এই হামলা চালানো হয় ।

এলাকায় অশান্তি যাতে না ছড়ায় সে কারণে ব্যাপক পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *