আজকের দিনেবিশ্ব

‘চুক্তি না হলে ইরানের মাথায় বোমা ফেলব’ জি-৭ বৈঠক থেকেই বিস্ফোরক ট্রাম্প

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- আমেরিকা-ইরান শান্তিচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আগামী শুক্রবার, ১৯ জুন সই সাবুদ হওয়ার কথা। তার মধ্যেই ফের অনিশ্চিয়তা! যদি ভেস্তে যায় এই চুক্তি তাহলে কী হবে? বুধবার জি ৭ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার ট্রাম্পের হুঙ্কার, যদি এই চুক্তি ভেস্তে যায়, তাহলে এবার ওদের মাথায় বোমা ফেলব। ট্রাম্পের এই হুঁশিয়ারিতে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব। এই হুমকির পরেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে।

ট্রাম্প চুক্তি নিয়ে বলেন, এটা আমার পছন্দ না হয়, যদি ইরান সঠিক আচরণ না করে, তাহলে ওদের মাথায় বোমা ফেলব। গুলি চালাব। কারণ বিগত ৪৭ বছর ধরে দুর্ব্যবহার করে আসছে’। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ইতিমধ্যেই আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আগামী এক বা দুদিনের মধ্যে এই পথ সম্পূর্ণ খুলে দেওয়া হবে।”

উল্লেখ্য, ইরান-আমেরিকা শান্তির লক্ষ্যে ১৪টি বিষয়ের উপর ভার্চুয়ালি একটি মউ স্বাক্ষর হয়েছে। এর মধ্যে অন্যতম  ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশের যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা। ইরানও হরমুজ খুলে দেবে। ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে। ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফিরিয়ে দেওয়া হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ তিরিশদিনের মধ্যে ইরানের আশেপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান পরমাণূ অস্ত্র তৈরি করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *