পূর্ণিমা তিথিতে গ্রহের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার দিন ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আজ ২৯ জুন,সোমবার। আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আষাঢ় শুক্লা পূর্ণিমা তিথি, সঙ্গে থাকছে শুক্লা ও ব্রহ্মা যোগ। চাঁদ অবস্থান করছে ধনু রাশিতে। মহাদেবের কৃপায় আজকের দিনটি ১২ রাশির জাতক-জাতিকার জন্য কেমন যাবে, তা একনজরে দেখে নিন:
-
মেষ: কর্মক্ষেত্রে সামান্য বাধার সম্মুখীন হতে পারেন, তবে নতুন চাকরির সুযোগ রয়েছে। ব্যবসার পরিকল্পনা এগোবে। ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কারণে প্রিয়জনকে অবহেলা হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দিন।
-
বৃষ: চিকিৎসার জন্য ব্যয় হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে কমিশন ভিত্তিক কাজে লাভের মুখ দেখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আমদানিতে কিছুটা দেরি হতে পারে, পুরোনো ঋণ শোধের সুযোগ আসবে।
-
মিথুন: নতুন চাকরির সুযোগ আসার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে। তবে হাড়ের আঘাত ও শরিকি বিবাদ নিয়ে সতর্ক থাকতে হবে। বন্ধুকে অর্থ সাহায্য করার আগে দুবার ভাবুন।
-
কর্কট: সরকারি চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান হবে। তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, বিশেষ করে চোখ ও গলার সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। আত্মীয়দের থেকে সাবধান থাকা ভালো।
-
সিংহ: রোজগারের নতুন পথ খুলতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ আসতে পারে এবং লটারি প্রাপ্তির যোগও রয়েছে। পরিবারের কারও অসুস্থতা বা দাম্পত্য কলহ উদ্বেগের কারণ হতে পারে।
-
কন্যা: নতুন গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। অংশীদারি ব্যবসায় সমস্যার সমাধান হবে। তবে বিদেশ যাত্রা এবং বন্ধুদের সঙ্গে অকারণে বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়।
-
তুলা: নতুন ব্যবসা বা প্রকল্প শুরুর সময়। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ভালো সুযোগ আসতে পারে। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
-
বৃশ্চিক: আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে ঘনিষ্ঠ বন্ধুর থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। শরীর নিয়ে সাবধান থাকুন; বিশেষ করে ঠান্ডা লাগা বা কিডনির সমস্যায় ভুগতে পারেন। পিতৃস্থানীয় কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে।
-
ধনু: জীবনে নতুন মানুষের আগমন হতে পারে। তবে আর্থিক চুক্তি বা আইনি বিষয়ে অত্যন্ত সতর্কতা জরুরি। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে।
-
মকর: একাধিক পথে আয়ের সুযোগ থাকলেও ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ভাই-বোনের সঙ্গে বিবাদ ও অন্যের কারণে সম্মানহানির সম্ভাবনা আছে। ভ্রমণে সতর্ক থাকুন।
-
কুম্ভ: আজ কোনো ধরনের বড় লেনদেন বা ঋণ দেওয়া-নেওয়া থেকে বিরত থাকাই ভালো। ব্যবসায় আইনি জটিলতা বাড়তে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ থাকলেও সন্তান সংক্রান্ত সুখবর আসতে পারে। গলার সমস্যায় কষ্ট হতে পারে।
-
মীন: কর্মক্ষেত্রে শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি ও ব্যবসায় আইনি জটিলতা বাড়তে পারে। পুরোনো কোনো রোগ বা হজমের সমস্যায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসা খরচ বাড়তে পারে।
