আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাসিলেবাস থেকে

Higher Secondary Exam. : ৬ দিনে দ্বিতীয়বার উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পুরনো অ্যাডমিটেও দেওয়া যাবে পরীক্ষা !

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের বদলালো উচ্চমাধ্যমিকের রুটিন। ১১ দিন আগে উপনির্বাচনের জেরে সূচি বদলেছিল, এবার ৬ দিন আগে করম পুজোর কারণে বদল।(Higher Secondary Exam.)

মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত পরীক্ষাসূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত হবে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সূচিতে পুনরায় পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছে সংসদ।

ইতিমধ্যেই স্কুলে স্কুলে পড়ুয়াদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়েছে। রুটিন বদলের জন্য পরিবর্তিত সূচি অনুযায়ী ফের অ্যাডমিট দেওয়া হবে। তবে নতুন কার্ড সংগ্রহ করতে না পারলে পুরনো অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে যেতে পারবে পড়ুয়ারা, পরে স্কুল থেকে নতুন অ্যাডমিট সংগ্রহ করে নিতে হবে।(Higher Secondary Exam.)

সংশোধিত রুটিন:
২১ সেপ্টেম্বর: প্রথম ভাষা।
২৪ সেপ্টেম্বর: দ্বিতীয় ভাষা।
২৫ সেপ্টেম্বর: অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লাইড এআই।
২৮ সেপ্টেম্বর: পদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৯ সেপ্টেম্বর: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সংগীত, ভিজুয়াল আর্টস।
৩০ সেপ্টেম্বর: স্ট্যাটিস্টিক্স, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস।
১ অক্টোবর: রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
৩ অক্টোবর: দর্শন।
১২ অক্টোবর: গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, সংস্কৃত, পার্সিয়ান, আরবি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন।
১৩ অক্টোবর: প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান, ফিশারিজ। দ্বিতীয় ভাগে সমস্ত বৃত্তিমূলক বিষয়।
১৪ অক্টোবর: বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

পরপর দু’বার রুটিন বদলায় বিভ্রান্তি তৈরি হলেও সংসদের আশ্বাস, পুরনো অ্যাডমিটে পরীক্ষা দিতে কোনও সমস্যা হবে না।(Higher Secondary Exam.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *