Rinku and Priya-Marraige : বাগদানের দেড় বছর পর সাতপাকে বাঁধা পড়ছেন রিঙ্কু-প্রিয়া, লখনউতে বসবে রাজকীয় আসর !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জাতীয় দল থেকে বাদ, এ দলেও সুযোগ নেই, কেরিয়ারে চলছে খারাপ সময়। সেই দুঃসময় ভুলে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু সিং।(Rinku and Priya-Marraige)
গত বছর জুনে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছিলেন রিঙ্কু। সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর। বাগদানের প্রায় দেড় বছর পর চার হাত এক হতে চলেছে তাঁদের। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়দের পাশাপাশি ভারতীয় দলের কিছু তারকা এবং বেশ কিছু রাজনীতিক আমন্ত্রিত থাকবেন। থাকতে পারেন বিশেষ অতিথিও।
বারাণসীতে জন্ম প্রিয়ার। বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির টিকিটে টানা তিনবার সাংসদ হয়েছেন, বর্তমানে তিনি উত্তরপ্রদেশের কেরাকাটের বিধায়ক। রাজনৈতিক পরিবারের মেয়ে হয়েও রাজনীতি থেকে দূরে ছিলেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। মন ছিল বিচারক হওয়ার দিকে, কোভিডের সময় তারই প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ই লোকসভা নির্বাচনে মছলিশহর কেন্দ্র থেকে প্রার্থী হন এবং ৩৫ হাজারেরও বেশি ভোটে জিতে বর্তমান সাংসদদের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম হন।(Rinku and Priya-Marraige)
জানা গিয়েছে, এক ক্রিকেটারের মাধ্যমে রিঙ্কু ও প্রিয়ার আলাপ হয়। প্রায় বছরখানেক সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই বাগদান হয়।
ক্রিকেট মাঠে ধারাবাহিকতার অভাবে ভুগলেও ব্যক্তিগত জীবনে মসৃণভাবেই এগোচ্ছেন নাইট তারকা। ৪ ডিসেম্বরের দিকে তাকিয়ে এখন দুই পরিবার।(Rinku and Priya-Marraige)
