HABAS -EAST BENGAL : শিল্ডে কাস্টমসের বিরুদ্ধে বেঞ্চে থাকছেন না হাবাস, দায়িত্বে বিনো-অর্চিস্মান
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সহকারীদের সুযোগ দিতে চান ইস্টবেঙ্গল কোচ (HABAS -EAST BENGAL)। তাই বৃহস্পতিবার IFA শিল্ডের প্রথম ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে বেঞ্চে থাকবেন না আন্তোনিও লোপেজ হাবাস। জুনিয়র ও সিনিয়র মিলিয়ে মিশ্র দল নামাতে পারে লাল-হলুদ।
কলকাতা লিগে ভালো খেলা ফুটবলার এবং ভালো কোচিং করানো কোচেদের প্রদীপের আলোয় আনতেই এই সিদ্ধান্ত হাবাসের (HABAS-EAST BENGAL) ।
বৃহস্পতিবার কাস্টমস ম্যাচে হাবাসের বদলে বেঞ্চে থাকবেন সহকারী কোচ বিনো জর্জ ও অর্চিস্মান বিশ্বাস। খাতায়-কলমে কাস্টমস আহামরি দল না হলেও পুরো জুনিয়র দল খেলাবে না ইস্টবেঙ্গল (HABAS-EAST BENGAL) । নরেন্দ্র গেহলট, জেসিন টিকে-র মতো সিনিয়ররা থাকতে পারেন। শিল্ডের জন্য ৫৩ জনকে রেজিস্ট্রেশন করিয়েছে ক্লাব।
অন্যদিকে, শিল্ডের জন্য তড়িঘড়ি দল গঠন করেছে কাস্টমস। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের অধীনে কলকাতায় থাকা দুই বিদেশি এমবেন্ডা ও অগাস্টিনকে সই করিয়েছে তারা। আক্রমণে ভরসা ঘরোয়া লিগে ৮ গোল করা মার্শাল কিস্কু। এদিন বিকেলে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা রাজারহাটের NCA-তে সরানো হয়। সকালে রিজার্ভ দলকে অনুশীলন করান বিনো জর্জ।
হাবাসের মূল নজর এখন সামনের ACL-2 এর আল শোরতা ম্যাচে।
সব মিলিয়ে শিল্ডে নতুনদের পরখ করে নেওয়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের। কাস্টমস ম্যাচ দিয়েই শুরু হবে সেই পরীক্ষা-নিরীক্ষা।
