Madrasas : পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যে খারিজি মাদ্রাসাকে যেমন রাখতে দেওয়া হবে না, (Madrasas)তেমনই সরকারি স্বীকৃত বেসরকারি মাদ্রাসার পরিকাঠামোগত সুযোগ না থাকলে বন্ধ করে দেওয়া হবে। বছর শেষে আরও প্রায় ৩০০-র কাছাকাছি(Madrasas) মাদ্রাসা বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। পড়ুয়াহীন এবং পরিকাঠামোহীন ২৫০টি মাদ্রাসা আগামী ডিসেম্বরের মধ্যেই বন্ধ করা হবে (Madrasas)বলে নবান্ন সূত্রে খবর।
ইতিমধ্যেই রাজ্যে ২৫২টি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মাদ্রাসাগুলি(Madrasas) কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, (Madrasas)হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অবস্থিত।
এ ছাড়াও আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা (Madrasas)হয়েছে। যাদের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অসঙ্গতি পাওয়া(Madrasas) গিয়েছে। এই মাদ্রাসাগুলি আইনমাফিক চলছিল না। পুজোর আগেই তাদের শোকজের জবাব দিতে হবে। সেখান (Madrasas)থেকেও আরও অন্তত ৫০টিরও বেশি মাদ্রাসা বন্ধ হতে পারে।
রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ব্যাখ্যা, ডিসেম্বর মাসে (Madrasas)শিক্ষাদপ্তরের সেশন শেষ হয়। তারপরই রাজ্য সরকার এই মাদ্রাসাগুলি বন্ধ করার নোটিস দেবে। কারণ নামমাত্র ছাত্র এই মাদ্রাসাগুলিতে রয়েছে। তাই মাঝপথে এগুলি বন্ধ করা হলে ড্রপআউটের সংখ্যা বেড়ে যেতে(Madrasas) পারে। সেজন্যই বিলম্বিত করা হচ্ছে। রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে একবার সমীক্ষা হয়েছে। অফিসাররাই এই সমীক্ষা করেছেন। আবারও সমীক্ষা করা হবে বলে জানিয়েছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। ডিসেম্বরে সেশন শেষ(Madrasas) হলেই বন্ধের নোটিস জারি হবে।
