আজকের দিনেখেলাবিশ্ব

Messi-Ronaldo : ‘তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে বাবা’ – কান্নায় ভেঙে পড়লেন মেসি, পাশে রোনাল্ডো !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ফুটবলের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ালেন বন্ধুর মতো। বাবা হোর্হে মেসিকে হারিয়ে আবেগে ভেঙে পড়লেন লিওনেল মেসি। আর সেই কষ্টের মুহূর্তে সান্ত্বনা জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বাবার মৃত্যুর পর প্রথমবার সোশাল মিডিয়ায় মুখ খুললেন আর্জেন্টিনীয় তারকা লিও মেসি। ইনস্টাগ্রামে লিখলেন, ‘আরও একটু অপেক্ষা কেন করলে না তুমি? আমরা তো একসঙ্গে শেষটা করতে পারতাম।’

মেসি জানালেন, বিশ্বকাপের আগে থেকেই বাবার শরীর খারাপ ছিল। ‘মা বলেছিল তুমি ভালো হয়ে যাবে। আমরা ফাইনালে উঠব, তুমি খেলা দেখতে আসবে। কিন্তু তুমি থাকতে পারলে না। চেয়েছিলাম বিশ্বকাপ জিতে তোমার কাছে যেতে। নতুন ট্রফি দেখাতে চেয়েছিলাম। পারিনি।’

গত বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত বাবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। এখন আক্ষেপ, ‘চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু তুমি জানো না, আমরা প্রতিটি ম্যাচ কতটা উপভোগ করেছি।’

৯ আগস্ট রোজারিওর পাশের শহর পেরেজের ‘এল প্রাদো’ সমাধিক্ষেত্রে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে হোর্হের শেষকৃত্য হয়। সেখানে কালো পোশাকে ছিলেন মেসিও। বাবার প্রয়াণের পর ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিও নিয়েছেন এলএম১০।

পোস্টের কিছুক্ষণ পরই মন্তব্য করেন রোনাল্ডো। লেখেন, ‘তোমার ও তোমার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। কঠিন সময়ে শক্ত থাকো লিও। তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।’

মেসি শেষে লিখেছেন, ‘শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে বাবা। তুমি আমার বন্ধু ও প্রতিনিধিও। তোমাকে আমি মিস করব। শান্তিতে ঘুমাও… সবকিছুর জন্য ধন্যবাদ। বাবা, তোমাকে ভালোবাসি।’

মাঠে লড়াই, মাঠের বাইরে ভালোবাসা। বাবাকে হারানোর যন্ত্রণায় মেসির পাশে দাঁড়ালো গোটা ফুটবল দুনিয়া। রোনাল্ডোর এই সান্ত্বনা আরও একবার প্রমাণ করল – প্রতিদ্বন্দ্বিতার ওপরেও আছে মানবতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *