Ajit Agarkar : গম্ভীরের সঙ্গে গোপন বৈঠকে চার নির্বাচক, ফাঁস হয়ে গেল আগরকরের উত্তরসূরির নাম
কিউ ইন্ডিয়া বাংলা, গুয়াহাটি :- জাতীয় নির্বাচক প্রধান হিসাবে অজিত আগরকরের (Ajit Agarkar)যুগ শেষ। ৪ অক্টোবর তাঁর তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি নিজেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন আর এই পদে থাকতে চান না। তাঁর অনুপস্থিতিতে এবার জাতীয় নির্বাচকমণ্ডলীর নেতৃত্বে উঠে(Ajit Agarkar) এলেন প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। বোর্ড সূত্রে খবর, স্থায়ীভাবে আগরকরের উত্তরসূরি হওয়ার দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে(Ajit Agarkar)।
মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এক তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেল।(Ajit Agarkar) ভারতীয় দল তিরুঅনন্তপুরমে ওয়ানডে খেলে গুয়াহাটি পৌঁছেছে। সফরের ধকল কাটাতে কোচ গৌতম গম্ভীর এদিন গিলদের ছুটি দিয়েছিলেন, কোনও অনুশীলন হয়নি। ঠিক সেই দিনই গুয়াহাটিতে হাজির ছিলেন জাতীয় দলের(Ajit Agarkar) চার নির্বাচক – প্রজ্ঞান ওঝা, আর পি সিং, শিব সুন্দর দাস এবং অজয় রাত্রা।
সচরাচর দ্বিপাক্ষিক সিরিজের মাঝে এভাবে (Ajit Agarkar)সব নির্বাচককে একসঙ্গে দেখা যায় না। চারজনের নেতৃত্বে ছিলেন ওঝাই। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ এবং ইন্ডিয়া এ দলের সিরিজ। সেই দল নির্বাচন নিয়েই গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠক করেন নির্বাচকরা। (Ajit Agarkar)যেভাবে ওঝা দলকে নেতৃত্ব দিলেন, তাতে স্পষ্ট বোর্ড তাঁকেই আগরকরের জায়গায় ভাবছে।
বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল (Ajit Agarkar)আগরকর আর থাকছেন না। মাঝে শোনা গিয়েছিল, সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে। কিন্তু রোহিত শর্মার অবসর নিয়ে বিতর্কে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। রোহিতের মতো মহাতারকাকে(Ajit Agarkar) অবসরের জন্য চাপ দেওয়ার বিষয়টি বোর্ড কর্তারা ভালোভাবে নেননি। এরপরই আগরকর নিজে সরে যাওয়ার সিদ্ধান্ত(Ajit Agarkar) জানান। আপাতত অস্থায়ীভাবে সিনিয়র হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝাই।
মঙ্গলবারের বৈঠকের পর একটা বিষয় পরিষ্কার, ভারতের হয়ে(Ajit Agarkar) শেষবারের মতো দল বেছে ফেলেছেন অজিত আগরকর। এবার ব্যাটন যাচ্ছে প্রজ্ঞান ওঝার হাতে। বোর্ডের তরফে সরকারি ঘোষণা বাকি থাকলেও, গম্ভীরের সঙ্গে বৈঠকে তাঁর নেতৃত্ব দেওয়াই বলে দিচ্ছে, তিনিই ভারতের(Ajit Agarkar) পরবর্তী প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে।
