খেলাআজকের দিনেবিশ্বভারত

Indian Football : র্যা ঙ্কিং ভুলে লড়াই করো, রায়ান-সাহালদের জন্য ব্যারেটোর বিশেষ বার্তা

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ব্রাজিল আসছে কলকাতায়। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে (Indian Football )ভারত-ব্রাজিল মহারণ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ঐতিহাসিক ম্যাচকে(Indian Football ) ঘিরে নিজের প্রত্যাশার কথা জানালেন কলকাতার প্রাণের প্রিয় তারকা হোসে রামিরেজ ব্যারেটো। দুই দলের র‍্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক থাকলেও ব্যারেটোর বার্তা একটাই – লড়াই করো, মুহূর্তটা (Indian Football )উপভোগ করো।

 

মোহনবাগানের জার্সিতে গোটা দেশের মন জয় করা ব্যারেটোর (Indian Football )চোখে ভারত-ব্রাজিল ম্যাচ নিঃসন্দেহে বিশেষ উপলক্ষ। তবে আবেগের পাশাপাশি বাস্তবটাও মাথায় রাখছেন তিনি। ব্যারেটো বললেন, “গেম ইজ এ গেম। দুই দলের র‍্যাঙ্কিংয়ে পার্থক্য রয়েছে ঠিকই। ভারত জানে, (Indian Football )তারা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছে। কিন্তু ব্রাজিলও এখন একটা পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ বিভিন্ন ফুটবলারকে দেখে নিচ্ছেন, সুযোগ দিচ্ছেন,(Indian Football ) পরীক্ষা করছেন।”

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিলের পারফরম্যান্সও নজরে(Indian Football ) রেখেছেন ব্যারেটো। তাঁর ধারণা, ভারত ম্যাচেও মারকিনহোস, এস্তেভাও, এন্দ্রিকদের মতো তারকারা মাঠে থাকতে পারেন। ভারতীয় দলের কাছেও এই ম্যাচকে বড় শিক্ষার সুযোগ হিসেবে দেখছেন তিনি(Indian Football )। তাঁর প্রত্যাশা, “সত্যি বলতে, আমি আশা করছি না ভারত ব্রাজিলকে হারাবে। আমার প্রত্যাশা ভারত যেন ব্রাজিলের বিরুদ্ধে একটা(Indian Football ) দারুণ লড়াই দেয়।”

 

সম্প্রতি পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচটি(Indian Football ) সরাসরি না দেখলেও, ভারতের ইতিবাচক ফলকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ব্যারেটো। তাঁর মতে, ব্রাজিলের মতো দলের মুখোমুখি হওয়ার আগে এই ফল আত্মবিশ্বাস বাড়াবে। অনেকেই এই ম্যাচ নিয়ে (Indian Football )নেতিবাচক কথা বললেও, চিরকালের ইতিবাচক ব্যারেটো বলছেন, “এগুলো স্বাভাবিক। কিন্তু এখন সেসব সরিয়ে রেখে ম্যাচটা উপভোগ করা উচিত। ব্রাজিল-ভারত খেলা হচ্ছে। তাও আবার কলকাতায়। এমন সুযোগ জীবনে হয়তো(Indian Football ) একবারই আসে।”

 

৩ অক্টোবর যুবভারতীতে গ্যালারিতে নয়, স্টুডিও থেকেই এই ঐতিহাসিক(Indian Football ) ম্যাচের সাক্ষী থাকবেন ব্যারেটো। কিন্তু কলকাতার মাটিতে ব্রাজিলের আগমন যে শহরের জন্য বিশেষ মুহূর্ত, তা তাঁর কথাতেও স্পষ্ট। ব্যারেটোর চোখে এই মহারণের মূলমন্ত্র একটাই – র‍্যাঙ্কিং কিংবা পরিসংখ্যান নয়, (Indian Football )শেষ কথা বলে মাঠের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *