আজকের দিনেখেলাবিশ্ব

Football : মেসির পাশে নয়, চিলির ক্লাবেই সই করলেন বিশ্বকাপ মাতানো গোলকিপার ভোজিনহা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে নজর কেড়েছিলেন গোলকিপার ভোজিনহা। ১ জুলাই পর্তুগিজ ক্লাব চাভেজ়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি-এজেন্ট ছিলেন তিনি। এবার নতুন ঠিকানা পেলেন ৪০ বছরের এই তারকা।

বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর ভোজিনহাকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শোনা যাচ্ছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি নাকি তাঁকে সই করাতে চায়। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো।

কেপ ভার্দের হয়ে ১৪ বছরে ৯২টি ম্যাচ খেলা ভোজিনহাকে দুরন্ত সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দলে আনার কথা ঘোষণা করেছে ক্লাবটি। ফলে আপাতত লাতিন আমেরিকাতেই খেলবেন এই গোলকিপার, মেসির পাশে নয়।

বিশ্বকাপে ভোজিনহার জনপ্রিয়তা এতটাই যে ইনস্টাগ্রামে তিনি বিশ্বের সর্বাধিক ফলো হওয়া গোলকিপার হয়ে যান। তাঁর পারফরম্যান্সকে সম্মান জানিয়ে ক্যারিবিয়ানে আবিষ্কৃত লাল রঙের এক নতুন শামুক প্রজাতির নামও রাখা হয়েছে ‘আলদিসা ভোজিনহা’। জীববিজ্ঞানী হেসুস অর্টেয়া জানিয়েছেন, বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই এই নামকরণ।

বিশ্বকাপের পারফরম্যান্সই রাতারাতি ভোজিনহার ভাগ্য বদলে দিল। কোলো কোলোতে সই করার পর এবার তাঁর ম্যাচের দিকে নজর থাকবে গোটা ফুটবল বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *