আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

Arrested : ধর্মতলায় NEET বিক্ষোভের নামে ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ভাঙচুর ও ধুন্ধুমার। শনিবার ১১ জনকে গ্রেফতারের পর রবিবার ফের তল্লাশি অভিযানে আরও ৩ জনকে পাকড়াও করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এখনও পর্যন্ত মোট ১৪ জন গ্রেফতার।

কলকাতা পুলিশ সূত্রে খবর, গতকাল শনিবার রাত পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে ২ জন কলকাতা থেকে অন্য রাজ্যে পালানোর চেষ্টা করছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে অন্ডাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরপর কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন ফের অভিযান চালায়। সেই অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। সরকারি সম্পত্তি ধ্বংস, ভাঙচুর এবং সাংবাদিকদের মারধরের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে এই গ্রেফতারি।

ধৃতদের মধ্যে রয়েছেন – ইরফান খুরশিদ, ৩০, জোড়াসাঁকো; আরশাদ আলি ওরফে সাজিদ, ৫০, আমহার্স্ট স্ট্রিট; মহম্মদ মইনুদ্দিন, ২৬, তিলজলা; মহম্মদ আলমগীর, ৪৮, জোড়াসাঁকো; ইমরান আহমেদ ওরফে গোপী, খালিদ রেজা ওরফে রিঙ্কু, ৪৮; জামির আহমেদ ওরফে মিঙ্কু, ৪২, বেনিয়াপুকুর; মহসিন খান, মনিস খান ওরফে রাজু, ৩০; দীপক ভৌমিক ওরফে ভিকি, কড়েয়া; মহম্মদ আজাদ, গার্ডেনরিচ; মহম্মদ আফরোজ, শাহবাজ খান, কড়েয়া; মহম্মদ সালমন হোসেন, রাজাবাগান; মহম্মদ জহিরুদ্দিন মাল, ভাঙড়।

পুলিশের দাবি, ধৃতদের মধ্যে কেউই প্রকৃত ছাত্র নয়। এদের বিরুদ্ধে বিভিন্ন গোলমাল ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে। এরাই মিছিলে ঢুকে পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার।

NEET কাণ্ড নিয়ে ছাত্রদের ক্ষোভ থাকলেও বিক্ষোভের আড়ালে অরাজকতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে বিক্ষোভের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *