আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 26 : প্রথমবার নক আউটেই জয় ! সালাহর মিশর হারাল অস্ট্রেলিয়াকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ডালাস:- বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়ের স্বাদ পেল মিশর। পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন মহম্মদ সালাহরা। নির্ধারিত ৯০ মিনিট ১-১, অতিরিক্ত ৩০ মিনিটেও গোল না হওয়ায় টাইব্রেকারে ৪-২ জয় মিশরের। জয়ের পর অধিনায়ক সালাহর কান্নাই বলে দিচ্ছে এই জয়ের ওজন কতটা। এবার শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে দাপট দেখায় অস্ট্রেলিয়া। ৫ মিনিটেই ক্রিশ্চিয়ান ভলপাতোর শট পোস্টে লাগে। কিন্তু প্রথম সুযোগ কাজে লাগায় মিশরই। ১৩ মিনিটে সালাহর ব্যাক পাস, ডান প্রান্ত থেকে ক্রস। হেডে গোল করে মিশরকে এগিয়ে দেন এমাম আশুর।

এরপর মাঝমাঠের দখল নেয় মিশর। ওমর মারমুশ, মোস্তাফা জিকো সুযোগ পেলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর একটু হলে ব্যবধান বাড়ত। মারমুশের শট অল্পের জন্য বাইরে।

৫ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এডেন ও’নিলের ক্রস ক্লিয়ার করতে গিয়ে মহম্মদ হ্যানির মাথায় লেগে বল নিজেদের জালেই ঢোকে। প্রথমে সুটারের গোল ভাবা হলেও পরে আত্মঘাতী হিসেবেই ধরা হয়।

দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে দুই দলই সাবধানী। সংযুক্তি সময়ে সালাহর ক্রস থেকে রাবিয়ার হেড দারুণ ভাবে বাঁচান অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ। অতিরিক্ত সময়ের শেষে বিচের বদলে ম্যাট রায়ানকে নামায় অস্ট্রেলিয়া। কিন্তু টাইব্রেকারে কাজে আসেনি।

ট্রাইবেকারের নাটক
অস্ট্রেলিয়ার প্রথম শটেই বারের উপর দিয়ে মারেন হ্যারি সুটার। মিশরের সাবের গোল। ইরভাইন ২-২ করেন। এরপর রাবিয়ে গোল করে মিশরকে এগিয়ে দেন। মাবিয়েল ২-২ করার পর তৃতীয় শটে ঠান্ডা মাথায় গোল করেন সালাহ – ৩-২। চতুর্থ শটে লুকাস হ্যারিংটন বারে মারেন। শেষ শটে হোসাম আব্দেলমাগুইদ গোল করে মিশরকে জেতান ৪-২ ব্যবধানে।

প্রথমবার নক আউটে এসেই জয় – মিশরের কাছে এটা শুধু ম্যাচ জেতা নয়, ইতিহাস। সালাহর নেতৃত্বে দল দেখাল মানসিক জোর। ম্যাচ শেষে ‘তালিসমান’ সালাহর চোখে জলই প্রমাণ করে দিল এই জয় কতটা দরকার ছিল।

প্রি-কোয়ার্টারে এবার সামনে আর্জেন্টিনা। কাবো ভার্দেকে হারিয়ে প্রি-কোয়ার্টারে ওঠা মেসিদের বিরুদ্ধে মিশরের এই আত্মবিশ্বাসী দল কতটা লড়াই দিতে পারে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *