Bihar : বিহার থেকে জাল ডিগ্রি এনে বাংলায় চিকিৎসা, দুই ‘ভুয়ো’ চিকিৎসককে বরখাস্ত করল স্বাস্থ্য ভবন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বড় (Bihar)কেলেঙ্কারি। জাল শংসাপত্র দিয়ে চাকরি করার অভিযোগে দুই চিকিৎসককে বরখাস্ত করল স্বাস্থ্য ভবন। বিহার থেকে ভুয়ো ডিগ্রি এনে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করিয়েছিলেন তাঁরা। অভিযুক্ত (Bihar) দুই চিকিৎসক হলেন উত্তম মাইতি এবং ইউনূস হাসান। রাজপুর-সোনারপুরের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় স্বাস্থ্য (Bihar)মিশন প্রকল্পে কর্মরত ছিলেন তাঁরা। তাঁদের নিয়োগপত্র দিয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতর।
অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের তরফে তাঁদের বিরুদ্ধে (Bihar) অভিযোগ জমা পড়ে। অভিযোগ, দু’জনেই বিহার মেডিক্যাল কাউন্সিলের নথি দেখিয়ে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে যোগ দেন। অভিযোগ (Bihar) পেয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিল বিহারের কাছে তাঁদের শংসাপত্র যাচাই করতে চায়। গত ১১ সেপ্টেম্বর বিহার কাউন্সিল অফ মেডিক্যাল রেজিস্ট্রেশনের রেজিস্ট্রার জানিয়ে দেন, দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন (Bihar) শংসাপত্র ভুয়ো।
এরপর রাজ্য মেডিক্যাল কাউন্সিল গত ১৪ সেপ্টেম্বর (Bihar) দু’জনকেই তলব করে। কিন্তু তাঁরা হাজিরা দেননি। বৃহস্পতিবার পর্যন্ত কোনও সাড়া না পেয়ে তাঁদের বরখাস্তের চিঠি পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। ভুয়ো ডিগ্রিধারী চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে বাকিদেরও বার্তা (Bihar)দিতে চাইছে রাজ্য সরকার। এই ঘটনায় সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
