আজকের দিনেভারত

Lucknow Coaching Centre: চূড়ান্ত গাফিলতি কেড়ে নিল এতগুলি প্রাণ! লখনউয়ের কোচিং সেন্টারে ছত্রে ছত্রে অনিয়ম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- লখনউয়ের কোচিং সেন্টারে  অগ্নিকাণ্ডের ঘটনায় যোগী সরকারের নির্দেশে সিট গঠন করে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সাত জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। পিএমও অফিস থেকে দু লক্ষ টাকা ও যোগী সরকারের মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ও আহতদের উদ্দেশে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। লখনউয়ের কোচিং সেন্টারে তদন্তে উঠে আসছে ছত্রে ছত্রে উঠে আসছে শুধু গাফিলটি। সরকারি নথি অনুযায়ী, এটি একসময় ছিল একটি বসতবাড়ি। পরে বেআইনিভাবে বাণিজ্যিক ভবনে পরিণত হয়। তদন্তে আরও জানা যাচ্ছে, ২০১৬ সালে এই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দু মাসের মধ্যেই সেটি নির্দেশ বদলে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্রেপ্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণ জয়সওয়াল, সুরেশ কুমার। প্রাথমিক তদন্তে জানা গেছে,

বেআইনি ওই ভবনটির মালিক ছিলেন তিনজন। তাঁরা হলেন, বীরেন্দ্রপ্রসাদ শুক্লা, সুরেন্দ্র শুক্লা ও ধীরেন্দ্র শুক্লা।  দাবি করা হচ্ছে, বাসভবন হিসেবে অনুমোদিত এই ভবনকে ২০১৪ সালে বাণিজ্যিক কমপ্লেক্সে পরিবর্তিত হয়। ২০১৬ সালে এখানে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। যার জেরে নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ জারি হয়, তবে অজ্ঞাত কারণে দুমাসের মধ্যেই সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। তদন্তে আরও জানা গেছে, এর আগে এই ভবনটির মালিক ছিলেন এক দম্পতি। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে লটারির মাধ্যমে বাড়িটি বিক্রি করা হয়েছিল। সেই সময় ভবনের মালিক ছিলেন বিজয় কুমার। পরে ২০০৫ সালে বাড়িটির রেজিস্ট্রেশনে তাঁর স্ত্রীকেও যুক্ত করা হয়।

২০১৩ সালে বীরেন্দ্রকে বাড়িটি বিক্রি করেন ওই দম্পতি। ২০১৪ সালে মালিকানা বদলের পর বাড়ির চিত্র সম্পূর্ণ বদলে যাও।  বাণিজ্যিক ভবনে পরিণত হওয়ার পর এর অংশে দোকান,  পোষ্য প্রাণীর ক্লিনিক এবং উপরের তলায় অ্যানিমেশন ও কোচিং সেন্টার চালানো হচ্ছিল। এদিকে বাণিজ্যিক ভাবে বাড়ির কাজ চললেও বাড়ির মূল গঠনে কোনও বদল করা হয়নি। গোটা বিল্ডিংয়ের কোথাও কোনও ফায়ার এক্সিট  ছিল না। প্রবেশ আর বের হওয়ার পরে একটি রাস্তা। দুর্ঘটনার সময় অনেকে বাইরের দরজা পর্যন্ত পৌঁছতে পারলেও অটোমেটিক দরজায় মরণফাঁদে আটকে মৃত্যু হয় তাঁদের। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা। ১৫ জনের মৃত্যুর ঘটনায় দুই সদস্যের সিট গঠন করা হয়েছে। যোগী সরকারের নির্দেশে চার জন সরকারি আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *