Election : ফলতায় গণনার পর পুনর্নির্বাচন? নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় অশান্তি সৃষ্টি হয়েছিল। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত কিছু বিধানসভায় বিরোধী দলের বোতামের ইভিএমে টেপ মারা, ক্যামেরা বিকল করা অভিযোগ পাওয়া গিয়েছিল। যার মধ্যে ফলতা অন্যতম।
EVM-এ কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। দুপুর একটা নাগাদ ‘টেপ রিভুমড’ বলে তথ্য দিয়ে জানিয়েছিলেন প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গেছিল ফলতায়। উঠেছিল পুননির্বাচনের দাবি । তবে, ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নানারকম সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজ হচ্ছে না ফলতায় একটি বুথেও হচ্ছে না রি-পোল। তবে পুনর্নিবাচন হতে পারে গণনার পরেও। আইন অনুযায়ী গণনার পরেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। সেই আইন প্রয়োগ করতে পারে কমিশন। আবার ফলতায় রিপোল হতে পারে গণনার আগের দিনও। রবিবারও রিপোল করাতে পারে কমিশন। তবে কোনো কিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি।
ফলতা বিধানসভার ২৩টা বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। শুভেন্দু অধিকারীও সেই দাবিতে সরব হয়েছিলেন। পরপর দুই দিন সাধারণ মানুষ বিক্ষোভে নেমেছে পুননির্বাচনের দাবি নিয়ে । এখন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
