আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Election Commission : গণনাতে নিশ্চিদ্র নিরাপত্তা, কি ব্যবস্থা কমিশনের ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে ২৩ এবং ২৯শে এপ্রিল দুই দফায় বিধানসভার ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ১৫২ টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রে। ফলতা বাদে রাজ্যের ২৯৩ টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে। সেই গণনা করব ঘিরে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, এবার ভোট গণনার ক্ষেত্রে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার রাখা হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ জেলাগুলিতে বাড়তি নজরদারি সুনিশ্চিত করতে একাধিক বিধানসভা কেন্দ্রের অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। কমিশনের বক্তব্য এই পদক্ষেপে গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুরক্ষিত হবে।

আলিপুরদুয়ার জেলার ৫ কেন্দ্রের দায়িত্বে আছেন ছয় জন কাউন্টিং অবজার্ভার, মাদারিহাট এর জন্য অতিরিক্ত একজন কাউন্টিং অবজার্ভার, বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ১৫ জন কাউন্টিং অবজার্ভার, বীরভূমের ১১ কেন্দ্রের দায়িত্বে ১২ জন, ১১ জন কাউন্টিং অবজার্ভার কোচবিহার জেলার নটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব সামলাবেন, মেখালিগঞ্জ এবং সিতাইয়ের জন্য একজন করে কাউন্টিং অবজার্ভার, দক্ষিণ দিনাজপুরের ছয় কেন্দ্রের দায়িত্বে ৭ জন, হুগলির ১৮ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৪ জন কাউন্টিং অবজার্ভার।

কলকাতা উত্তর এর ৭ টি কেন্দ্র এবং কলকাতা দক্ষিণের ৪ কি বিধানসভা কেন্দ্রের জন্য অবজার্ভার ৭ ও ৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩০টি বিধানসভার জন্য ৪৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনার ৩৩ টি বিধানসভার জন্য ৪৯ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের।

আর অপেক্ষার মাত্র কয়েক ঘন্টা তারপরেই জানা যাবে রাজ্যের মসনদে কোন দল বসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *