আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : হায়দ্রাবাদ কে হারিয়ে আইপিএলে জয়ের হ্যাটট্রিক নাইটদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শেষ পাঁচটি ম্যাচের প্রত্যেকটিতেই জিতে নাইটদের বিপক্ষে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ । ম্যাচও ছিল তাদের ঘরের মাঠে । সেখানে তাদেরকে দুরমুশ করে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক করল কলকাতা নাইট রাইডার্স । হায়দ্রাবাদের ঘরের মাটিতে সাত উইকেটের বড় ব্যবধানে তাদেরকে হারালেন রাহানেরা ।

আজকে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ । প্রথমদিকে তারা ভালই গতিতে রান তুলছিল। ওপেনার অভিষেক শর্মা ১৫ জনে আউট হলেও ট্রেভিস হেড ঝোড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন । অস্ট্রেলিয়ান এই ব্যাটার আউট হন ২৮ বলে ৬১ রান করে। এরপর হায়দ্রাবাদ উইকেট রক্ষক ঈশান কিষান ২৯ বলে ৪২ রানের দ্রুত ইনিংস খেলেন। এরপর থেকেই হায়দ্রাবাদের ইনিংসে পতন শুরু হয়। ঈশান আউট হওয়ার পরে একমাত্র প্যাট কামিন্স দুই অঙ্কের জানে পৌঁছাতে সক্ষম হন । হায়দারাবাদ অধিনায়কের সংগৃহীত রান ১০ । হায়দ্রাবাদের মিডিল অর্ডার নাইট বোলারদের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে । নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার আগেই ১৯ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় কাব্যা মারানের দল। কেকেআরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। কার্তিক ত্যাগী এবং সুনীল নারিন দুটি করে উইকেট নেন। এদিন নতুন একটি রেকর্ড স্পর্শ করেন নারিন। প্রথম বিদেশী বোলার হিসেবে আইপিএলে একটা দলের হয়ে তিনি ২০০ উইকেটের মাত্রা অতিক্রম করলেন ।

১৬৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দেখে শুনে ব্যাটিং শুরু করে কলকাতার দুই ওপেনার। অধিনায়ক আজিঙ্কা রাহানে কিছুটা দেখেশুনে খেললেও ফিন অ্যালেন মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন । ১৩ বলে ২৯ রানে আউট হন কিউই অ্যালেন। অধিনায়ক রাহানে আজকের এই ম্যাচে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন । রাহানের মত ফর্মে ফেরেন অঙ্গকৃষ রঘুবংশীও । ৪৭ টি বল খেলে তার সংগ্রহ ৫৯ রান । এরপর ব্যাট করতে নামেন নাইটের সহ অধিনায়ক রিঙ্কু সিং। তিনি ১১ বলে ২২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় নাইট বাহিনী।

নাইটদের কাছে প্লে অফে ওঠার রাস্তা খুবই কঠিন । তারা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছে। নাইটের পরবর্তী ম্যাচ আগামী ৮ই মে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *