আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : আবার হারলো পাঞ্জাব কিংস, শেষ বলে জয় গুজরাটের …….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬-এ পর পর সাতটি ম্যাচে অপরাজিত দল পাঞ্জাব কিংস পরপর দুটি ম্যাচে হারলো। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস এর বিপক্ষে শেষ বলে ম্যাচ হার শ্রেয়স আয়ারদের।

আজকে প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস। বিগত ম্যাচগুলোতে ওপেনিং জুটি সফল হলেও আজকে তারা ব্যর্থ হন। প্রিয়াংশ আর্য মাত্র ২ রান করে আউট হন এবং প্রভাসিমরন সিংয়ের সংগ্রহ ১৫ রান । কুপার কনোলি কোন রান না করেই আউট হয়ে যান। অধিনায়ক শ্রেয়স আয়ার ১৯ রান করে আউট হন। শেষের দিকে সূর্যংশ শেডজ ৫৭ এবং মার্কাস স্টয়নিস ৪০ রান করেন । নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পাঞ্জাব কিংস। গুজরাটের হয়ে সর্বাধিক চার উইকেট নেন জেসন হোল্ডার। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং কাগিসো রাবাডা।

১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারের মধ্যে অধিনায়ক শুভমন গিল মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান। তবে অর্ধশতরান করেন সাই সুদর্শন । শেষ পর্যন্ত তার সংগ্রহ ৪১ বলে ৫৭ রান। জস বাটলার ২২ বল খেলে ২৬ রান করেন। আজ পাঞ্জাবের হয়ে ডেবিউ পড়েন হরিয়ানার নিশান্ত সান্ধু। আজকের এই ম্যাচে তার সংগ্রহ ১৫ রান । ম্যাচটি পাঞ্জাব কিংস প্রায় নিজেদের দখলে এক সময় নিয়েই নিয়ে নিয়েছিল প্রায়। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরের এইচ বলে ৪০ রানের ইনিংস গুজরাটকে শেষ বলে ম্যাচ জিতিয়ে দেয়। আজকেও ব্যর্থ হন রাহুল তেওটিয়া।

গুজরাট টাইটানস আজকের ম্যাচ নিয়ে পরপর তিনটি ম্যাচে জিতল। পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। শুভমন গিলদের পরবর্তী ম্যাচ আগামী ৯ই মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *