Election 2026-WB : রাজ্যে প্রথম দফার ভোটের প্রচারের সময় শেষ হলো….
কিউ ইন্ডিয়া বাংলা :- দেখতে দেখতে দোরগোড়ায় এসে গেছে রাজ্যের বিধানসভা নির্বাচন । আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । তার ৪৮ ঘন্টা আগে আজ সন্ধ্যা ছটা থেকে প্রথম দফার ভোটের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হলো।
প্রত্যেকবারই নির্বাচনের এই রীতি মেনে ৪৮ ঘন্টা আগে প্রচার বন্ধ করা হয় । এবারেও সেই একই ভাবে প্রচার বন্ধ হল। এটি একটি সাধারণ রীতি। রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে একগুচ্ছ করা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে সমস্ত মদের দোকান ৪৮ ঘণ্টার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ।এছাড়া ভোটের দিন বাইক চলাচলেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এমনকি জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছু ভোটের দিন বন্ধ রাখতে বলা হয়েছে। কমিশন ভোটে যেকোনো হিংসা রুখতে তৎপর সে কারণেই একাধিক কড়া সিদ্ধান্ত। প্রথম দফার রাজ্যের নির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপির হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী এছাড়া একাধিক নেতৃত্ব ভোটের ময়দানে ঝড় তুলেছেন। শাসক দলের হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক জায়গায় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
আগামী ২৩ শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে রাজ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভোটগ্রহণ হবে। শাসক- বিরোধী মিলিয়ে একাধিক হেভি ওয়েট কেন্দ্রগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলাফল প্রকাশ হবে আগামী ৪ই মে ।
