আজকের দিনেখেলা

অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, ভারতের মহিলা দলের জায়গা নিশ্চিত, পুরুষদের অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অনেক বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সে ভারতের মহিলা দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল। তবে পুরুষ দলকে যোগ্যতা অর্জনের জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অলিম্পিক্সে মহিলা ও পুরুষ দুই বিভাগেই ছ’টি করে দেশ খেলবে। আয়োজক দেশের জন্য একটি জায়গা বরাদ্দ থাকলেও তাদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথম ১৫টি দলের মধ্যে থাকতে হবে। বাকি পাঁচটি জায়গার মধ্যে চারটি দেওয়া হবে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ওশিয়ানিয়ার শীর্ষ দলকে। একটি জায়গার জন্য হবে যোগ্যতা অর্জন পর্ব।

মহিলাদের বিভাগে মহাদেশের সেরা দল হিসাবে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের বিভাগে আয়োজক আমেরিকা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথম ১৫-র মধ্যে নেই। ফলে আয়োজক কোটার জায়গাটি দেওয়া হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দলকে, যারা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে না।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলির জন্য আলাদা যোগ্যতা অর্জন পর্ব হবে। কারণ অলিম্পিক্সে প্রতিটি দ্বীপ আলাদাভাবে অংশ নেয়। ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা র‌্যাঙ্কিংয়ে প্রথম ১৫-র মধ্যে না থাকলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দেশ সুযোগ পাবে। আমেরিকার মহিলা দলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *