ভ্যানিলা রোজ ওয়াটার লেমনেড
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ গরমের পারদ চরছে ক্রমশ। প্যাচ প্যাচ গরমে ক্লান্ত সবাই। তেষ্টায় গলা ভেজাতে তো আমরা লেবুর সরবত অনেকেই পছন্দ করি। কিন্তু রাস্তায় বানানো বরফ দেওয়া লেবু জল কতটা ভালো তা আমরা কেউ জানিনা। তাই খুব কম সময়ে বাড়িয়ে বানিয়ে নিন ‘ভ্যানিলা রোজ ওয়াটার লেমনড’ । কিভাবে বানাবেন?
- উপকরণ:৪টি লেবুর রস, ৪ টেবিল চামচ গোলাপ জল, ১/২ চা চামচ ভ্যানিলা বিনের বীজ বা এসেন্স সিরাপ, ৪-৫ কাপ জল, ২ টেবিল চামচ স্টিভিয়া বা ম্যাপেল সিরাপ, বরফ।
- পদ্ধতি:লেবু চিপে নিন। একটি জগে সমস্ত উপকরণ নিয়ে ভালোভাবে নেড়ে নিন এবং বরফ দিয়ে পরিবেশন করুন।
ঘরে তৈরি করুন গোলাপ জল
- উপকরণ:দেড় কাপ তাজা গোলাপের পাপড়ি, ২ কাপ জল, বরফ।
- পদ্ধতি:একটি পাত্রের মাঝখানে একটি ছোট বাটি রাখুন। বাটিটির চারপাশে ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। জল দিন। পাত্রের ঢাকনাটি উল্টো করে রাখুন। মাঝারি আঁচে ফোটান, তারপর আঁচ কমিয়ে ৪০ মিনিট ধরে ফোটান।এরপর উল্টানো ঢাকনার উপরে বেশ কয়েকটা বরফের টুকরো দিন। সেগুলো গলে গেলে ঠান্ডা হতে দিন বাটির জল।তারপর একটা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।
