Covid 19: ফের কী লকডাউন হতে পারে? অন্ধ্রপ্রদেশে একমাসে করোনায় মৃত ৪, আক্রান্ত ১২
কিউ ইন্ডিয়া বাংলা- ফের ফিরছে করোনা আতঙ্ক। অন্ধপ্রদেশে একমাসে করোনায় মৃত চার। আক্রান্ত ১২ জন। অন্ধ্রপ্রদেশের পড়শি রাজ্য ওড়িশার গঞ্জাম জেলাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কোমর্বিডিটি থাকা ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কমিশন বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন। ফলে নতুন করে বাড়ছে। ২০১৯ থেকে ২০২০, ২০২১ করোনা থাবা বসিয়েছিল গোটা বিশ্বে। বাদ যায়নি ভারত। শয়ে শয়ে মানুষের মৃত্যু। সেই পুরনো দিন কী ফের ফিরে আসতে চলেছে। ফের লকডাউনের পথে হাঁটছে দেশ? এমন প্রশ্নই মানুষের মনে ঘোরাফেরা করছে।
দক্ষিণের রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান দাবি করেছেন, কোভিডে মৃত রোগীদের হাইপারটেশন, ডায়বেটিস, কিডনির সমস্যা এবং অন্য উপসর্গ ছিল। সেই কারণেই তাঁদের ক্ষেত্র কোভিডের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সরকারি তথ্য অনুযায়ী, বিগত মাত্র কুড়ি দিনে আক্রান্ত হয়েছেন ১২ জন। ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছরে অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিডের আক্রান্তের খবর মেলে ২৬ জুন। পরে ১ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আরও ১১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে কাডাপায় সবচেয়ে বেশি ৮ জন, গুন্টুরে ২ জন এবং বিশাখাপত্তনম এবং কাকিনাড়াতে ১ জন করে কোভিডে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকরা প্রত্যেককেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গোটা দেশে জুলাই মাস অবধি কোভিডে আক্রন্ত ৩৩৯। সবচেয়ে বেশি কেরলে (১১৫)। এছাড়াও কর্নাটক (৬৪), মহারাষ্ট্র (৪৩), তামিলনাড়ু (৩৯), আন্দামান-নিকোবর (১৮), দিল্লি (১৮) রাজস্থানেও (১২) কোভিড আক্রান্তের খবর মিলেছে।
