Cricket-IPL : একানাতে লখনউ সুপার জায়ান্ট এর প্রতিপক্ষ চেন্নাই !
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ চলে এসেছে শেষ ল্যাপে। বর্তমানে পয়েন্ট টেবিলে সবার শেষে লখনউ সুপার জায়ান্ট। আজকে তারা ঘরের মাঠে ম্যাচ খেলবে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। লখনউ এর প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার সুযোগ না থাকলেও চেন্নাই এর কাছে ভালো রকম সুযোগ আছে । আজকের ম্যাচে ঋষভ পান্থ এর দলকে হারাতে পারলে ঋতুরাজদের সামনে প্রথম চারে ঢুকে পড়ার সুযোগ রয়েছে ।
বিগত কয়েক মরশুমের মতো এইবারেও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। দলের ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাবের কারণে এই পরিণতি। এখন তাদের বাকি ম্যাচগুলি সম্মান রক্ষার। বিগত কয়েকটি ম্যাচে দেখা গেছে বেশ কয়েকবার তারা ওপেনিং জুটি বদল করেছে। মিচেল মার্শ তো খেলেছিলেন কিন্তু তার সঙ্গী ওপেনারের বদল ঘটেছে কয়েকটি ম্যাচে। লখনউ তাদের আগের ম্যাচ খেলেছে চেন্নাইয়ের বিপক্ষে। সেই ম্যাচে মিচেল মার্শের সঙ্গী হয়েছিল জোশ ইংলিশ। দল হারলেও তার ব্যাট থেকে এসেছিল ৮৫ রানের ইনিংস । সে কারণে ওপেনিং জুটিতে তারা বদল করবে না এই ম্যাচে । নিকোলাস পুরান অধিকাংশ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন । মাঝের দিকে গোটা কয়েক ম্যাচ বাদে তার ব্যাট নিস্প্রভ থেকেছে এই সিজনে । তার জায়গায় অন্য কাউকেও খেলিয়ে দেখে নিতে পারে লখনউ। অধিনায়ক ঋষভ পান্থ ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। আজকে সমর্থকরা অধিনায়কের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা করছেন ।
দলের বোলিং বিভাগের এখনো পর্যন্ত সবথেকে সেরা প্রিন্স যাদব । ১৬ উইকেট নিয়ে তিনি এই দলের সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার । চেন্নাইকে হারাতে প্রিন্স যাদব এবং মহম্মদ শামির উপর ভরসা করবে দল। স্পিন বিভাগকেও বাড়তি দায়িত্ব নিতে হবে ।
চেন্নাই সুপার কিংস প্রথমদিকে ম্যাচগুলি টানা হারলেও পরবর্তীতে ছন্দে ফিরেছে তারা। বর্তমানে তারা রয়েছে পঞ্চম স্থানে। এক সময় প্লে অফ পর্বে তাদের যোগ্যতা অর্জন করা অনিশ্চিত মনে হলেও বর্তমানে তারা ভালোভাবেই সেই দৌড়ে আছেন। কিন্তু লখনউয়ের বিপক্ষে নেওয়ার আগে তাদের জন্য একটি খারাপ খবর রয়েছে। দলের অন্যতম ফাস্ট বোলার জেমি ওভারটন চোটের কারণে সিজনের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছেন । চেন্নাই পরিবর্ত বোলার হিসেবে ডায়ান ফোরস্টারকে নিয়েছে। চেন্নাইয়ের ব্যাটিং বিভাগে ধারাবাহিকভাবে শেষ কয়েকটি ম্যাচে রান করেছেন সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড। যার কারণে গত কয়েকটি ম্যাচে জয় পেতে সুবিধা হয়েছে । এছাড়া উর্ভিল প্যাটেল শেষ ম্যাচে ব্যাট হাতে দ্রুতগতির ইনিংস খেলেছিলেন লখনউ এর বিপক্ষে নামার আগে যা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। দলের বোলিং বিভাগে আংশূল কাম্বোজ, নুর আহমেদ এর দিকে উইকেট নেওয়ার জন্য তাকিয়ে থাকবে দল ।
লখনউ সুপার জায়ান্ট এর কাছে আজকের ম্যাচটি বদলার। এই সিজনের প্রথম পর্বের ম্যাচে চেন্নাই তাদের হারিয়ে দিয়েছিল । এখন দেখার শেষ পর্যন্ত এই ম্যাচে শেষ হাসি কোন দল হাসে?
